NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুলাই ১১, ২০২৬ | ২৭ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার, সহকর্মীদের নিয়ে আত্মসমর্পণের ইচ্ছা পরিবেশ মেলার স্টল ঘুরে মুগ্ধ প্রধানমন্ত্রী, উপহার পেলেন শিশুদের আঁকা ছবি আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ দূত হচ্ছেন রাবাব ফাতিমা হোয়াইট হাউসে ট্রাম্পের অনুষ্ঠানে হামলার ষড়যন্ত্র, অভিযুক্ত ৮ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, শেষ বিদায় খামেনিকে মরক্কোকে বিদায় করে সবার আগে সেমিফাইনালে ফ্রান্স প্রকাশ্যে দীপিকার বেবি বাম্প Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী
Logo
logo

সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোহেল রানাকে


খবর   প্রকাশিত:  ০৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৬ পিএম

>
সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোহেল রানাকে

কিংবদন্তিনায়ক-প্রযোজক সোহেল রানার শারীরিক অসুস্থতা যেন কাটছেই না। এবার নতুন করে জটিলতা দেখা দিয়েছে তার চোখে।

গত ২৫ অক্টোবর ঢাকার একটি হাসপাতালে এই চলচ্চিত্র ব্যক্তিত্বের চোখের সার্জারি হয়। সেই সার্জারি করে সুস্থতার বদলে উল্টো জটিলতায় পড়েছেন তিনি। আর সে কারণেই তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাসুদ পারভেজের ছেলে নির্মাতা-অভিনেতা মাশরুর পারভেজ।

তিনি বলেন, ‘ঢাকায় বাবার অপারেশনটা হয়েছে, সেটা সাকসেসফুল ছিলো না। বরং আরও জটিলতা দেখা দিয়েছে। এজন্য আমরা দ্রুত মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করি। রবিবার (৩০ অক্টোবর) আমরা সেখানে যাচ্ছি। বাবার সঙ্গে আমি এবং মাও (জিনাত বেগম) যাবো। সবার কাছে দোয়া চাই।’

মাশরুর জানান, এটাকে বলা হয় ক্যাটারাক্ট সার্জারি। এর আগেও সোহেল রানার ডান চোখে একই সার্জারি হয় মাউন্ট এলিজাবেথে। তারই রুটিন সার্জারি হিসেবে এবার সেটি ঢাকায় করানো হয়। যদিও তাতে হিতে বিপরীত হয়েছে।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সোহেল রানা। সেখান থেকে সুস্থ হয়ে ৮ মাস ভালোই ছিলেন তিনি। এবার চোখ নিয়ে পড়েছেন নতুন সমস্যায়।

উল্লেখ্য, ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়কদের একজন সোহেল রানা। তার পুরো নাম মাসুদ পারভেজ সোহেল রানা। সিনেমায় তার পথচলা শুরু হয়েছিল প্রযোজক হিসেবে। তার অর্থায়নে নির্মিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম পূর্ণাঙ্গ সিনেমা ‘ওরা ১১ জন’।

১৯৭৩ সালে সোহেল রানা নাম ধারণ করে ‘মাসুদ রানা’ সিনেমার মাধ্যমে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর বহু নন্দিত সিনেমায় অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।