NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দিনের দুটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত


খবর   প্রকাশিত:  ০৭ জানুয়ারী, ২০২৪, ০১:১০ এএম

>
দিনের দুটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃষ্টির হানা যেন থামছেই না। প্রায় প্রতিটি ম্যাচেই থাকছে বৃষ্টির প্রভাব। ইতোমধ্যে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে অনেকগুলো ম্যাচ, অনেকগুলো ম্যাচ হয়েছে সংক্ষিপ্ত। কিন্তু শুক্রবার বৃষ্টির আরও ভয়ংকর রূপ দেখল ক্রিকেট বিশ্ব। এদিন বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি দিনের একটি খেলাও। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ দিনের প্রথম খেলাটা পরিত্যক্ত হয়েছে। অঝোর ধারার কারণে টানা দ্বিতীয় মাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আফগানিস্তানকে। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে আয়ারল্যান্ডকেও। 

দিনের দ্বিতীয় ম্যাচের আগে বৃষ্টি কিছুটা কমলে খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু সে সম্ভাবনাকে বাস্তব হতে দেয়নি মেলবোর্নের বৃষ্টি। কিছুক্ষণ থেমে বৃষ্টি চলেছে সাড়া দিন। তাতে পয়েন্ট ভাগাভাগি করতে হলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকেও।