NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

ভারতীয় টিভি চ্যানেল হ্যাক, বেজে উঠল ‘ইয়া নবী সালামুআলাইকা’


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৮:২০ এএম

ভারতীয় টিভি চ্যানেল হ্যাক, বেজে উঠল ‘ইয়া নবী সালামুআলাইকা’

ভারতীয় টিভি চ্যানেল ‘টাইম ৮ নিউজ’ হ্যাক করে ‘ইয়া নবী সালামুআলাইকা’ বাজিয়ে মহানবী (সা.)-কে সম্মান জানানোর বার্তা দিল পাকিস্তানি হ্যাকাররা। 

জিও টিভির প্রতিবেদন অনুযায়ী, ‘টিম রেভল্যুশন পিকে’ নামে একটি হ্যাকার গ্রুপ এ হ্যাকিংয়ে জড়িত বলে অভিযোগ উঠেছে। সেই হ্যাকিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একজন টাইম ৮ নিউজ উপস্থাপক ব্রেকিং নিউজ উপস্থাপন করছিলেন। তখনই হঠাৎ করে পর্দায় ভেসে ওঠে একটি ছোট পাকিস্তানি পতাকা। কিছুক্ষণ পরেই টিকারে (স্ক্রিনের নীচে লেখা) ভেসে ওঠে ‘হ্যাকড বাই টিম রেভল্যুশন পিকে’। আর প্রায় সঙ্গে সঙ্গেই হ্যাকাররা বাজিয়ে দেয় একটি বিখ্যাত নাত ‘ইয়া নবী সালামুআলাইকা’; যা নবী (সা.)-এর কাব্যিক প্রশংসা।

এরপর স্ক্রিনের নীচে ব্রেকিং নিউজের ব্যানারে ভেসে ওঠে, ‘বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে সম্মান করুন।’ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি টাইম ৮ নিউজ কর্তৃপক্ষ। অপরদিকে ভিডিওটিও ক্রমশই ছড়িয়ে পড়ছে। ২৪ ঘণ্টার ব্যবধানে দুই লাখেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি।

এর আগে গত সপ্তাহে বিজেপির দুই কর্মকর্তা নবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে। তার জেরে ভারতে তুমুল বিক্ষোভ শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। এরইমধ্যে ২০টি দেশ নবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে সোচ্চার হয়েছে। এরইমধ্যে বিজেপি নেতা নূপুর শর্মার বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।