NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

বাবা হচ্ছেন নিতিন!


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ১০:১৫ এএম

>
বাবা হচ্ছেন নিতিন!

চার বছর চুটিয়ে প্রেম করার পর বছর দুয়েক আগে বসেন বিয়ের পিঁড়িতে। এর দু’বছর পর জানা গেল সুসংবাদ। বাবা হতে যাচ্ছেন ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নিতিন। তার স্ত্রী শালিনী এখন সন্তানসম্ভবা।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নিতিনের স্ত্রী শালিনী অন্তঃসত্ত্বা। খবরটি খুব শিগগির আনুষ্ঠানিকভাবে জানাবেন অভিনেতা। কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে দীপাবলি উদযাপন করেন এই নায়ক। এ সময় তার বাবা হওয়ার খবরটি সামনে আসে।

দীপাবলি উদযাপনের একটি ভিডিও শালিনী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে নিতিনের সঙ্গে রোমান্টিক সময় পার করতে দেখা যায় তাকে। সে ভিডিওতে শালিনীর ‘বেবি বাম্প’ বোঝা না গেলেও নেটিজেনদের দাবি— ‘বেবি বাম্প’ প্রকাশ্যে আসার মতো সময় এখনও হয়নি।

দীর্ঘ চার বছর চুটিয়ে প্রেম করার পর নিজেদের সম্পর্কের বিষয়টি দুই পরিবারকে জানান নিতিন ও শালিনী। অবশেষে, ২০২০ সালের ২৬ জুলাই পারিবারিক আয়োজনে সাতপাকে বাঁধা পড়েন দুজন। নিতিন অভিনয়ের মানুষ হলেও শালিনী এই অঙ্গনের নন। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন তিনি।

নিতিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মাছেরলা নিয়োজাকাভারগাম’। তেলেগু ভাষার এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন কৃতি শেঠি। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন এম এস রাজাশেখর রেড্ডি। চলতি বছরের ১২ আগস্ট মুক্তি পায় এটি।