NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, অক্টোবর ৩১, ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র হাকিমির হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির আসছে কার্তিক আরিয়ানের ‘অপারেশন সিঁদুর’ প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি আলাস্কায় প্রার্থীর নাম নিয়ে বিতর্ক মিশিগানে রিপাবলিকানদের হাতিয়ার ‘ইসলামবিদ্বেষ’ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার চেষ্টা, ইরানে ফিরলেন কাতারের মধ্যস্থতাকারীরা
Logo
logo

নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫০ এএম

>
নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংয়ে ভারত

অস্ট্রেলিয়ায় চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আজ গ্রুপ-২ এর তিনটি ম্যাচ আছে। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিডনিতেই দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে ভারত।

সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল ভারত।

 

 

৪ উইকেটের সেই রুদ্ধশ্বাস জয়ে তারা ছিল পয়েন্ট টেবিলের দুইয়ে। আজ বাংলাদেশের বিপক্ষে বিশাল জয়ে গ্রুপ ২ এর শীর্ষে উঠে গেছে দক্ষিণ আফ্রিকা। আজ জিতলেই ভারত শীর্ষস্থান পুনরুদ্ধার করবে।

 

ভারত একাদশ : লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং।

নেদারল্যান্ডস একাদশ : বিক্রমজিত সিং, ম্যাক্স ও'দাউদ, বাস ডি লিডস, কলিন অ্যকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটকিপার), টিম প্রিঙ্গল, লোগান ফন বিক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন।