NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, জুন ১৭, ২০২৬ | ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
মৌলভীবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ শ্রীলঙ্কার পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প ইনস্টাগ্রামে আমরা সবচেয়ে বিখ্যাত জুটি—মোদিকে মেলোনি মার্কিন সহায়তা চাওয়ায় দোষী সাব্যস্ত বলসোনারোর ছেলে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে বিধ্বস্ত করল আর্জেন্টিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি
Logo
logo

৬.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৬ এএম

>
৬.৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপাইনের উত্তরাঞ্চল। দেশটির অনেক অঞ্চলেই রাস্তায় নেমে আসে আতঙ্কিত বাসিন্দারা। একটি হাসপাতালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ২৬ জন আহতের খবর পাওয়া গেছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভিস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৪।

 

ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়র (বংবং) এক টুইট বার্তায় ভূমিকম্পের আফটার শকের বিষয়ে সবাইকে সতর্ক করেছেন এবং উচু স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন।

পুলিশ ও অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ২৬ জন প্রেসিডেন্ট মার্কোসের নিজের প্রদেশ ইলোকোস নর্টের বাসিন্দা। প্রদেশের রাজধানী লাওয়াগের আন্তর্জাতিক বিমানবন্দর ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ায় সাময়িক বন্ধ করে দেয়া হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০ টা ৫৯ মিনিটে ফিলিপাইনের ডোলোরেসের উচ্চভূমি শহরের কাছে উৎপত্তি হয় এবং দেশটির রাজধানী ম্যানিলা পর্যন্ত দক্ষিণে ৩৩০ কিলোমিটার দূরত্বেও ভূকম্পন অনূভুত হয়।

ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন, ‘ভবনগুলো কাঁপছিল, লোকেরা বাইরে ছোটাছুটি করছিল।’

ভূমিকম্পের কেন্দ্র থেকে ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরে ২০০ শয্যার মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল ভবনের কিছু কক্ষ ধসে পড়ায় সেখান থেকে রোগীদের সরিয়ে নেয়া হয়েছে।

কর্তৃপক্ষ ভবনটি নিরাপদ কি না তা পরীক্ষা করে দেখছে। হাসপাতালের কর্মী টম তাবিজ ফোনে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে দেখছে।

এর আগে চলতি বছর জুলাইতেই ফিলিপাইনের আবরা প্রদেশে ৭.০ মাত্রার ভূমিকম্পে ভূমিধস ও স্থলভাগ ফাটল সৃষ্টি হলে ১১ জন নিহত হন এবং কয়েক শ জন আহত হন।

২০১৩ সালে অক্টোবরেও বোহোলে দ্বীপে ৭.১ মাত্রার ভূমিকম্পে ২০০ জনের বেশি মানুষ মারা যান।