NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অর্ধশতাব্দী গোসল না করা সেই ইরানি ৯৪ বছর বয়সে মারা গেছেন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৭ এএম

>
অর্ধশতাব্দী গোসল না করা সেই ইরানি ৯৪ বছর বয়সে মারা গেছেন

গণমাধ্যমে বিশ্বের সবচেয়ে নোংরা মানুষ আখ্যা পাওয়া ইরানের আমু হাজি মারা গেছেন। কয়েক দশক ধরে গোসল না করার কারণে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় আমু পানি ও সাবান ভয় পেতেন।  

পানি ও সাবান ব্যবহার করলে অসুস্থ হবেন- এই ভয়ে ৫০ বছরেরও বেশি সময় গোসল করেননি আমু হাজি। 

ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ফারসে বসবাস করতেন আমু। তার গ্রামের লোকজন তাকে কয়েকবার গোসল করানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। 

 

তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, কয়েক মাস আগে শেষ পর্যন্ত গোসল করতে রাজি হন আমু। আর গোসল করার পরই তিনি অসুস্থ হন। কয়েক মাস অসুস্থ থাকার পর রোববার তিনি মারা গেছেন।  

২০১৪ সালে তেহরান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার প্রিয় খাবার সজারু।  

বছরের পর বছর গোসল না করায় তার ত্বকেও পরিবর্তন আসে, পুঁজের আস্তরণ তৈরি হয় তার চামড়ায়। ইরনার খবরে বলা হয় তার পছন্দের খাবারের মধ্যে ছিল পচা মাংস।  

 

আমু হাজির ধূমপানের একটি ছবি রয়েছে যেখানে তাকে একবারে একাধিক সিগারেট টানতে দেখা যায়। 

গোসল করার জন্য চাপ দেওয়া হলে বা পরিষ্কার পানি পান করতে বলা হলে আমু হাজির মন খারাপ হতো।   

সূত্র : বিবিসি।