NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া, খেলছেন না জাম্পা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৫ পিএম

>
টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া, খেলছেন না জাম্পা

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিক অস্ট্রেলিয়া দলের। প্রথম ম্যাচে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার পার্থে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে অজিরা। ইতোমধ্যে টস হয়েছে, যেখানে টস জিতে প্রথমে ফ্লিডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক এ্যারন ফিঞ্চ। ফলে ব্যাটিংয়ে নামবেন দাসুন শানাকার দল।

টস হেরে ফিল্ডিংয় নেওয়ার কারণ হিসেবে ফিঞ্চ বলেন, ‘আমরা প্রথমে বোলিং করব, এটি এই কন্ডিশনে সেরা কৌশল এবং আমরা এখন টুর্নামেন্টে খুব বেশি দূরে ভাবতে পারি না। অ্যাডাম জাম্পা অসুস্থতা নিয়ে আউট, তার স্থলাভিষিক্ত অ্যাশটন আগার।’

শ্রীলঙ্কা একাদশ : পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থেকশানা, বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড।