NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

জ্বালানি নিরাপত্তা অর্জনে বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতি কেরির


খবর   প্রকাশিত:  ২৭ মার্চ, ২০২৫, ০৪:২০ এএম

>
জ্বালানি নিরাপত্তা অর্জনে বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতি কেরির

জ্বালানি নিরাপত্তা, ক্লিন এনার্জি এবং এনার্জি একসেসসহ ক্লিন এজ এশিয়া ইনিশিয়েটিভ অর্জনে বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি এসব বিষয়ে বাংলাদেশকে প্রতিশ্রুতি দেয় বলে রোববার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৩ অক্টোবর ড. মোমেনকে লেখা চিঠিতে জন কেরি বলেন, ইউএস স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এনার্জি রিসোর্সেস বাংলাদেশের পাওয়ার গ্রিড কোম্পানি এবং প্যাসিফিক নর্থওয়েস্ট ল্যাবরেটরির মধ্যে একটি নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে কাজ করার পাশাপাশি পুনর্বিকরণযোগ্য শক্তির বর্ধিত ব্যবহারকে সমর্থন করার জন্য গ্রিডের স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতা নিশ্চিত করার পরিকল্পনা করছে। এ নিয়ে প্রতিষ্ঠানটি পেট্রোবাংলার সঙ্গে কার্বন ক্যাপচার, ইউটিলাইজেশন, স্টোরেজ এবং ব্লু হাইড্রোজেন ডেভেলপমেন্টে নতুন সহযোগিতা চালু করার জন্য একটি তারিখ নির্ধারণ করেছে।

মার্কিন জলবায়ু বিষয়ক দূত নগন্য কার্বন নির্গমনকারী হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন ও প্রশমন উদ্যোগের জন্য বাংলাদেশের প্রশংসা করেন।

চিঠিতে জন কেরি নতুন মুদ্রাস্ফীতি হ্রাস আইনসহ (আইআরএ) জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে বাইডেন প্রশাসনের বেশ কয়েকটি পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি গত বছর দশটি নতুন কয়লা বিদ্যুৎ কেন্দ্র বাতিল করার ঘোষণার জন্য বাংলাদেশকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

জন কেরি গত বছর কপ-২৬-এর আগে জলবায়ু ইস্যুতে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) জমা দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। তিনি এবারের কপ-২৭ কে সামনে রেখে আরও ভালো এনডিসি জমার দেওয়ার অনুরোধ করেন। কেরি এনডিসি লক্ষ্য বাস্তবায়নের উপায় খুঁজে বের করার ক্ষেত্রে বাংলাদেশকে মার্কিন সরকারের সমর্থনের আশ্বাস দেন।