NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

বিশ্বকাপের লড়াইয়ে আগামীকাল মুখোমুখি ভারত-পাকিস্তান


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৬ পিএম

>
বিশ্বকাপের লড়াইয়ে আগামীকাল মুখোমুখি ভারত-পাকিস্তান

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই উন্মাদনা আর চার-ছক্কার ফুলঝুড়ি। আর ম্যাচটা যদি হয় ভারত-পাকিস্তানের, তাহলে তো কথাই নেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াইকে কেন্দ্র করে উত্তেজনার পারদটা সবসময়ই থাকে আকাশছোঁয়া। এমনই এক টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে রোববার ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। 

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বীদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। দুদলের সবশেষ দেখায় এশিয়া কাপে ভারতকে হারিয়েছে পাকিস্তান। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষ হাসি হেসেছে বাবর আজমের দল। তবে পরিসংখ্যান অবশ্য অন্য কথা বলছে । 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। তাতে ভারতের ৮ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে মোটে ৩টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের দুর্ভাগ্য তো আছেই। গত ট-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিশ্ব আসরে কখনোই ভারতে বিপক্ষে জিততে পারেনি পাকিস্তান।

তবে মাঠের লড়াই যা-ই হোক। মাঠের বাইরের উন্মাদনা ছাড়িয়েছে সকল মাত্রা। ম্যাচের আগেই দিন অদ্ভুত এক ঘটনার জন্ম দিয়েছে দুই দলের বিশ্বকাপ লড়াই।

ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচটি অনলাইনে সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় একটি প্ল্যাটফর্ম। আর সেখানে প্রতি ১০ সেকেন্ড বিজ্ঞাপনের জন্য দর হাঁকা হয়েছে ২৫ থেকে ৩০ লাখ রুপি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৪ লাখ টাকা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের দেয়া তথ্য মতে, ইতিমধ্যে এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে প্রায় ৯০০ কোটি রুপি লাভ করেছেন ভারতীয় সম্প্রচারকরা।

ভারত-পাকিস্তানের লড়াইয়ের আগে কাল সুপার টুইয়েলভের অন্য ম্যাচে মাঠে নামবে আয়ারল্যান্ড ও শ্রীলংকা। হোবার্টে বাংলাদেশ সময় সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি।