NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ১৩, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প? বেলফাস্টে ঘরবন্দি ৫ হাজার বাংলাদেশি নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ উন্মাদনা, বিনামূল্যে ফাইনাল দেখাবে নিউইয়র্কবাসী বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায় বেলফাস্টে অভিবাসীবিরোধী বিক্ষোভ, যানবাহনে আগুন ভিসা জালিয়াতির দায়ে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন ভারতীয় সিইও বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় জয় আর্জেন্টিনার
Logo
logo

তাদের কণ্ঠে ‘পদ্মা সেতু’


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৪, ০৩:২৫ এএম

>
তাদের কণ্ঠে ‘পদ্মা সেতু’

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড়-পদ্মা সেতু। অনেক স্বপ্ন ও গৌরবের সেতুটি অবশেষে চালু হচ্ছে নানা চড়াই-উতরাই পেরিয়ে। যেখানে মিশে আছে দেশের ১৮ কোটি মানুষের আবেগ ও ভালোবাসা। আর তাই তো এই সেতুকে ঘিরে চলছে নানান আয়োজন। তৈরি হচ্ছে নতুন গানও।

তেমনই একটি গান ‘পদ্মা সেতু’। যাতে কণ্ঠ দিয়েছেন দেশের ৬ জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর, কিশোর, রাজীব, সাব্বির জামান, কোনাল ও ঝিলিক। ‘পদ্মা সেতুর বিজয়গাথা ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন/ কেমন করে এগিয়ে যেতে হয়’-এমন কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান, সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার।

মাইটিভির অডিও স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। এরপর ভিডিও করা হয়েছে পদ্মা সেতু এলাকায়। ভিডিওতে হাজির হয়েছেন গানের শিল্পীদের সবাই।

গানটির শুটিংয়ে আঁখি আলমগীর, ঝিলিক ও কোনাল
গানটির শুটিংয়ে আঁখি আলমগীর, ঝিলিক ও কোনাল

গানটি নিয়ে আঁখি আলমগীর বলেন, ‘পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভূতি। গর্বের এই সেতু নিয়ে গানটি করে ভালো লেগেছে।’

কোনাল বলেন, ‘পদ্মা সেতুর মাধ্যমে বাংলাদেশ বিশ্ববাসীকে নতুন একটা মেসেজ দিয়েছে। জানান দিয়েছে চাইলে আমরাও অনেক কিছু করতে পারি। এই সেতুর সঙ্গে আমাদের অনেক স্বপ্ন, গৌরব ও ভালোবাসা মিশে আছে। সেতু নিয়ে গানটি গাইতে পেরে আমি আনন্দিত।’

ভিডিওটির নির্দেশনা দিয়েছেন মাহবুবা ফেরদৌস। গান-ভিডিওটি হয়েছে বিটিভির উদ্যোগে। এটি প্রচারও হবে রাষ্ট্রীয় এই টেলিভিশন চ্যানেলে।