NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

ডি-৮ সদস্য দেশের চেয়ারম্যান সভা অনুষ্ঠিত


খবর   প্রকাশিত:  ০২ নভেম্বর, ২০২৪, ১০:৪৯ এএম

>
ডি-৮ সদস্য দেশের চেয়ারম্যান সভা অনুষ্ঠিত

ডি-৮ সদস্য দেশগুলোর সিভিল এভিয়েশন প্রশাসনের চেয়ারম্যানদের ১২ তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) ইন্দোনেশিয়ার বালিতে শুরু হওয়া এ সভা চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

সভায় ডি-৮ এর সদস্য বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তুরস্ক, মালয়েশিয়া ও পাকিস্তান অংশগ্রহণ করেছে। 

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সভায় অংশগ্রহণ করে।

সভায় সদস্য দেশসমূহ কোভিড-১৯ মোকাবিলায় তাদের স্ব-স্ব দেশের সরকার এবং সিভিল এভিয়েশন কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান তার বক্তব্যে কোভিড-১৯ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব, বাস্তবমুখী ও সময়োচিত নির্দেশনায় গৃহীত পদক্ষেপ এবং আইকাও, ডব্লিও এইচও'র নির্দেশনার আলোকে সিএএবি কর্তৃক গৃহীত পদক্ষেপের বিষয়ে সভাকে অবহিত করেন।

তিনি কোভিড-১৯ পরবর্তী সময়ে এভিয়েশন সেক্টরের যাত্রী ও কার্গো পরিবহনের চিত্র তুলে ধরেন। দেশের আর্থসামাজিক উন্নয়নে এভিয়েশন সেক্টরের প্রয়োজনীয়তা উপলব্দি করে প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সরকার কর্তৃক প্রাধিকার লাভ, বাস্তবায়নরত প্রকল্প ও পরিকল্পনাসমূহ তুলে ধরেন তিনি।

সভায় তিনি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এভিয়েশন সেক্টরের উন্নয়নে সদস্য দেশগুলোকে একযোগে কাজ করার
ওপর জোর দেন।