NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৮ পিএম

>
বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু ২৪ অক্টোবর থেকে। তবে কার বিপক্ষে ম্যাচ, এটা ছিল অজানা। অবশেষে জানা গেলো প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ কারা। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে সাকিব আল হাসানের দল।

সাকিবদের সঙ্গে নেদারল্যান্ডসের ম্যাচটি ২৪ অক্টোবর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায়, অস্ট্রেলিয়ার হোবার্টে। এর আগে আজ বৃহস্পতিবার বিশ্বকাপের প্রথম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে নামিবিয়াকে ৭ রানে হারিয়ে দেয় সংযুক্ত আরব আমিরাত। এই হারে বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা পেয়ে যায় গ্রুপের আরেক দল নেদারল্যান্ডস।

ম্যাচের শেষ দিকেই রোমাঞ্চ ছড়ায় নামিবিয়া, তবে শেষ পর্যন্ত ডেভিড ভিসার দলকে ৭ রানে হারিয়েই গ্রুপ টু-তে নেদারল্যান্ডসের জায়গা নিশ্চিত করে দিয়েছে আরব আমিরাত। এ ম্যাচে নামিবিয়ার হয়ে ৩৬ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলার পরও দলকে জেতাতে পারেননি ভিসা। আর এ হারের ফলেই টানা দ্বিতীয়বারের মতো সুপার টুয়েলভ খেলার লক্ষ্য শেষ হয়ে গেলো নামিবিয়ার। 

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে আজকের ম্যাচেই প্রথম জয় পেয়েছে আরব আমিরাত।