NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

নাজমুলের ছোঁয়ায় পাল্টে গেল সিলেট


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০১:২৮ পিএম

>
নাজমুলের ছোঁয়ায় পাল্টে গেল সিলেট

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেট বিভাগের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক পেসার নাজমুল হোসেন। নতুন কোচের দায়িত্ব নিয়েই যেন পাল্টে দিলেন দলটিকে। প্রথম রাউন্ডের পর এবার দ্বিতীয় রাউন্ডেও জয়ের দেখা পেয়েছে সিলেট। তারুণ্যের মিশেলে ভরা খেলোয়াড় দিয়ে গঠন করা হয়েছে এবারের দলটি। 
 
দ্বিতীয় রাউন্ডের চারদিনের ম্যাচে তৃতীয় দিনেই গতকাল জয়ের সুবাস পাচ্ছিল সিলেট। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে জয় তুলে নিল তারা। জাতীয় লিগে এটি তাদের টানা দ্বিতীয় জয়।

গতকাল ঢাকা মেট্রোর দেওয়া ২১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১১০ রান করে দিন শেষ করে সিলেট। ওপেনার ইমতিয়াজ হোসেন ৪২ ও ২০ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক জাকির। তবে চতুর্থ দিনে আজ ফিফটি তুলে ইমতিয়াজ ফিরে যান ৫১ রান করে। এরপর ৩৮ রান করে বিদায় নেন জাকিরও। শাহানুর রহমান ৭ করে ফিরলে চাপের মুখে পড়ে সিলেট।

তবে ১৬৪ রানে ৬ উইকেট হারানোর পর শেষদিকে জাকের আলি অনিক ও তানজিম হাসানের হার না মানা ৫২ রানের জুটিতে ভর করে জয় তুলে নেয় সিলেট। ৪৬ বল খেলে ৫১ রান করেন জাকের এবং ১৮ রানে অপরাজিত থাকেন সাকিব। ম্যাচে ৬ উইকেট সংগ্রহ করে ম্যাচসেরা নির্বাচিত হন তানজিম হাসান সাকিব।