NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০১ এএম

>
বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

‘সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালন করা হবে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস।

আইএলও, ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় বেসরকারি সংস্থা দিবসটি উপলক্ষে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি পালনে এসব সংস্থার সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সমন্বয় করছে।

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান শিশুশ্রম নিরসনে শ্রম মন্ত্রণালয়সহ এর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভিন্ন অধিদপ্তর, সংস্থার কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, শিল্প মালিকদের কলকারখানায় শিশুদের নিয়োগ না দিতে এবং সমাজের সকল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি বেসরকারি সংস্থাকে আরও এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, এসডিজির লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার সকল প্রকার শিশুশ্রম নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ।

দিবসটি উপলক্ষে বিভিন্ন টিভি চ্যানেলে দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা অনুষ্ঠান, টিভিসি প্রচার করা হবে। সারা দেশে কলকারখানা ও শ্রমঘন এলাকায় ব্যানার ফেস্টুন পোস্টার টানানো হবে। শিশুশ্রম নিরসনে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। বিভিন্ন শিল্প এলাকায় কলকারখানায় শিশুশ্রম নিরুৎসাহিত করতে বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করা হবে।

গত মার্চে কাজে যোগদানের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ।  কনভেনশন অনুসারে ১৪ বছরের নিচে কাউকে কাজে নিয়োগ দেওয়া যাবে না। এজন্য এ বছর বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসটি বেশি গুরুত্ব বহন করছে।