NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ২২০টি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫২ এএম

>
যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত ২২০টি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের

ইউক্রেনের সামরিক বাহিনী এক মাসের সামান্য বেশি সময়ের মধ্যে ইরানের তৈরি ২২০টিরও বেশি ড্রোন ভূপাতিত করার দাবি জানিয়েছে কিয়েভ। ইউক্রেনে চলতি সপ্তাহে রাশিয়ার সৈন্যদের কামিকাজে ড্রোন ব্যবহার করে হামলা চালানোর পর এই তথ্য প্রকাশ করেছে দেশটি।

ইউক্রেনের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গত ১৩ সেপ্টেম্বর ইউক্রেনের ভূখণ্ডে ইরানের তৈরি শাহেদ-১৩৬ কামিকাজে ড্রোন প্রথম ভূপাতিত করার পর থেকে... ইউক্রেনীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর অন্যান্যরা এই ধরনের ২২৩টি ইউএভি ধ্বংস করেছে।

এদিকে, বুধবার ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দার লিয়েন বলেছেন, ইউক্রেনের বিদ্যুৎ স্টেশন এবং অন্যান্য অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার চালানো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা ‌পুরোপুরি সন্ত্রাসী কর্মকাণ্ড; যা যুদ্ধাপরাধের শামিল।

ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় তিনি বলেছেন, ‌‌গতকাল আমরা আবারও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে রাশিয়াতে হামলা চালাতে দেখেছি। এটি ইতোমধ্যে অত্যন্ত নিষ্ঠুর একটি যুদ্ধের আরেক অধ্যায়কে চিহ্নিত করেছে। আন্তর্জাতিক ব্যবস্থা খুবই পরিষ্কার। রাশিয়ার এসব কর্মকাণ্ড যুদ্ধাপরাধের শামিল।

এর আগে, সোমবার ইউক্রেনে কয়েক ডজন কামিকাজে ড্রোন নিক্ষেপ করে রাশিয়া। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং কিয়েভে বেসামরিক স্থাপনায় রাশিয়ার এই হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

যুদ্ধে রাশিয়া ইরানের ড্রোন ব্যবহার করায় তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি নিয়ে বিবেচনা করা হচ্ছে বলে মঙ্গলবার কিয়েভ জানিয়েছে।

যদিও মস্কোকে ড্রোন সরবরাহ করার অভিযোগ অস্বীকার করেছে তেহরান। আর ক্রেমলিন এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। অন্যদিকে, ওয়াশিংটন বলেছে, রাশিয়াকে যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন দেওয়া নিয়ে ইরান মিথ্যাচার করছে।