NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬ | ২০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইন্দো-প্যাসিফিকে সহযোগিতা জোরদারে দিল্লিতে কোয়াড শেরপাদের বৈঠক কিউবার বিরুদ্ধে ফের মার্কিন নিষেধাজ্ঞা, টার্গেটে কাস্ত্রো পরিবারের সদস্য ও ব্যাংক-জ্বালানি খাত মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সিরিয়ার রাসায়নিক অস্ত্র নিয়ে বৈঠক ডিসেম্বর পর্যন্ত মার্কিন সরকার সচল রাখতে অর্থ বিল সই করলেন ট্রাম্প ইরানকে ট্রাম্পের নতুন হুঁশিয়ারি: ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার অর্থ ইউরোপকে ফেরত দিতে হবে: ট্রাম্প ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা
Logo
logo

মাশরাফি সিলেটের আইকন ক্রিকেটার


খবর   প্রকাশিত:  ১১ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ এএম

>
মাশরাফি সিলেটের আইকন ক্রিকেটার

আগামী বছরের জানুয়ারির মাসে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। টুর্নামেন্টের আগে দল গোছাতে এখন বেশ ব্যস্ত সময় পার করছে মালিকানা দলগুলো। সেই ধারাবাহিকতায় বুধবার সিলেট সিক্সারস তাদের লোগো উন্মোচন করেছে। শুধু তাই নয়, একইসঙ্গে আইকন ক্রিকেটারসহ কোচিং স্টাফদের নামের তালিকা প্রকাশ করেছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিটি।

রাজধানীর অভিজাত এক হোটেলে আনুষ্ঠানিকভাবে সিলেট তাদের কোচিং স্টাফদের নামের তালিকা প্রকাশ করেছে। দলটির আইকন ক্রিকেটার হিসেবে রয়েছেন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। এছাড়া সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন রাজিন সালেহ। পেস বোলিং কোচের দায়িত্ব গেছে সাবেক টাইগার ক্রিকেটার সৈয়দ রাসেলের কাঁধে। ফিল্ডিং কোচের দায়িত্বেও রয়েছেন আরেক সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মুরাদ খান। দলটির ম্যানেজার নাফিস ইকবাল।

অনুষ্ঠানে বিদেশী ক্রিকেটার সম্পর্কে মুখ খুলেছে সিলেট দল। পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমিরকে দলে ভিড়িয়েছে তারা। এছাড়া চায়ের দেশের দলে তারা যোগ করেছে লঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা এবং কামিন্দু মেন্ডিসকে।