NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বাফুফেকে ফিফার জরিমানা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৩ পিএম

>
বাফুফেকে ফিফার জরিমানা

বাংলাদেশের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডের পারিশ্রমিক বিষয়ে বাফুফেকে আর্থিক জরিমানা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 

জেমি ডের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও তাকে পাওনা পরিশোধ না করায় জরিমানা গুনতে হচ্ছে বাফুফেকে। বাফুফেকে ফিফার জরিমানার বিষয়টি জেমি ডে ইংল্যান্ড থেকে নিশ্চিত করেছেন। বাফুফে এই বিষয়ে এখনো কোনো বিবৃতি বা মন্তব্য করেনি। 

গত বছর সেপ্টেম্বরে সাফ চ্যাম্পিয়ন টুর্নামেন্ট শুরু হওয়ার আগে বাফুফে জেমি ডেকে কাজ থেকে দুরে রাখে৷ জেমি ডের চুক্তি ২০২২ সালের আগস্ট পর্যন্ত থাকলেও বাফুফে তার পাওনা পরিশোধ করেনি৷ এজন্য জেমি আইনজীবীর মাধ্যমে ফিফায় আবেদন করেন৷ বাফুফে ফিফার সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে। শেষ পর্যন্ত ফিফার রায় জেমির পক্ষে গিয়েছে। 

জেমি লন্ডন থেকে এই প্রতিবেদককে জানান, ফিফা আমার অর্থ প্রদানের জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে। আমার আইনজীবী এই রকমই জানিয়েছেন। 

বিভিন্ন মাধ্যমে কোটি টাকার জরিমানার কথা উল্লেখ হলেও তিনি বলেন, টাকার অঙ্কটি গোপনীয়। তবে যেটি বলা হচ্ছে অতটা নয়। আমার আইনজীবী ও বাফুফে এ বিষয়ে বিস্তারিত জানে। আমি শুধু জানি, ফিফা আমার পক্ষে রায় দিয়েছে। 

কোচ ইস্যুতে বাফুফের জরিমানা দেওয়া নতুন কিছু নয়৷ এর আগে ডাচ সহকারী কোচ রেনে কোস্টারকেও চুক্তির অর্থ না দেওয়ায় জরিমানা দিতে হয়েছিল। জেমির বিষয়ে বাফুফে এখনো তাদের অবস্থান জানায়নি।