NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

ই-ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার


খবর   প্রকাশিত:  ০৭ জুলাই, ২০২৪, ১১:৩৯ পিএম

>
ই-ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার

সরকার ই-ভিসা চালুর সিদ্ধান্ত নিয়েছে। ই-ভিসা পদ্ধতি গড়ে তোলার জন্য সরকার আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আল মৌদি ঢাকায় দুই দেশের পক্ষে এই স্মারক স্বাক্ষর করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি বলেন, সুরক্ষা সেবা বিভাগ ইদানিং অনলাইন পদ্ধতিতে নিরাপত্তা ছাড়পত্রসহ সহজেই বিভিন্ন বিষয়ে সেবা প্রদান করছে। বাংলাদেশে ই-ভিসা বাস্তবায়ন হলে অনলাইন ভিসা সেবা প্রদান করা সম্ভব হবে।

বিদেশি নাগরিকের সহজে ই-ভিসা নিয়ে বাংলাদেশে ভ্রমণ করতে পারবেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এর ফলে বিদেশি বিনিয়োগ এবং পর্যটন খাতে অনেক সুযোগ সৃষ্টি হবে।

আমিরাত সরকারিভাবে বাংলাদেশে ই-ভিসা পদ্ধতি স্থাপন করবে বলে মন্ত্রী জানান। স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের বিভিন্ন বিভাগ এবং আমিরাত দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।