NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

খালেদা জিয়ার হার্টে রিং পরানো হয়েছে: মির্জা ফখরুল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০৬ এএম

খালেদা জিয়ার হার্টে রিং পরানো হয়েছে: মির্জা ফখরুল

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হার্টে রিং পরানো হয়েছে। আজ শনিবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানিয়েছেন। খালেদা জিয়ার হার্টের মেইন আর্টারিতে ৯৯ শতাংশ ব্লক থাকায় রিং পরানো হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাতে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। তার ‌‘মাইল্ড হার্ট অ্যাটাক’ হয়েছে বলে জানা গেছে।

আজ শনিবার ভোরে মির্জা ফখরুল জানান, গত বৃহস্পতিবার থেকেই অসুস্থ বোধ করছিলেন খালেদা জিয়া। শুক্রবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।