NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬ | ১৫ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-জাপান চারটি সমঝোতা স্মারক ও দুটি অনুদান চুক্তি সই উন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে বেড়েই চলছে প্রাণহানি নির্বাচনে আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর ‘কারচুপির’ অভিযোগ অর্থ আত্মসাতের মামলায় গায়ক ইন্দ্রনীল সেন গ্রেপ্তার ‘ঘনিষ্ঠভাবে কাজ করে যাব’, তারেক রহমানকে নিয়ে এক্স পোস্টে যা বললেন তাকাইচি নির্বাচনি প্রচারে ট্রাম্পের নতুন কৌশল ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার ওপর ভারতকে চাপ দিতে বলল পোল্যান্ড ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী কে, চলছে নানা জল্পনা ‘কিং’-এর পোস্টারে প্রেমিক রূপে শাহরুখ
Logo
logo

'জনগণ যতদিন চাইবে ততদিনই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ'


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৬ পিএম

'জনগণ যতদিন চাইবে ততদিনই ক্ষমতায় থাকবে আওয়ামী লীগ'

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ কখনো অন্যের শক্তি সামর্থ দেখে বিচলিত হবার দল নয়। আওয়ামী লীগ অনেক শক্তিশালী দল। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে।

আজ মঙ্গলবার সকালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

 

মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ একটি বটগাছ। বটগাছকে ছোটখাটো ধাক্কা দিয়ে কিছু করা যায় না। জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।

তিনি বলেন, বহুবার বিএনপির তর্জন গর্জন শুনেছে দেশের জনগণ। কিন্তু সেই তর্জন গর্জন দেশের জনগণ আমলে নেয়নি।

ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে হানিফ বলেন, ষড়যন্ত্রের কাছে পরাজিত হবার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রেকর্ডও আওয়ামী লীগের আছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে।

জেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে হানিফ বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইলেকশন কমিশনের কর্মকাণ্ডও গ্রহণযোগ্য ছিল।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ উপস্থিত ছিলেন।