NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে হাজারো মানুষের মিছিল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৫ এএম

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্যারিসে হাজারো মানুষের মিছিল

আর্ন্তজাতিক ডেস্ক: দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গতকাল রবিবার হাজার হাজার মানুষ ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় নেমেছে। দেশটির তেল শোধনাগারগুলোতে উচ্চ মজুরির দাবিতে কর্মীরা কয়েক সপ্তাহ ধরেই ধর্মঘট পালন করছেন। এমন পরিস্থিতে এবার মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

প্যারিসের মিছিলে কট্টর বামপন্থী দল লা ফ্রান্স ইনসুমিসের নেতা জিন-লুক মেলেনচন মঙ্গলবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন।

 

এ সময় মিছিলে অংশ নিয়েছেন চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া লেখক আনি এরনো।

 

মেলেনচন চারটি শ্রমিক ইউনিয়নের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ ধর্মঘট ও বিক্ষোভের ডাক দিয়েছেন বলে জানা যায়। সরকার কিছু তেল শোধনাগার শ্রমিকদের রিকুইজিশন করার নির্দেশ দেওয়ার পর চারটি শ্রমিক ইউনিয়ন ধর্মঘটের অধিকার রক্ষায় বিক্ষোভের ডাক দেয়।

অন্যদিকে ফ্রান্সের বাজেট মন্ত্রী গ্যাবরিয়েল আটাল বলেছেন, বামপন্থী দল বর্তমান পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে। ফরাসি পারমাণবিক প্লান্ট এবং তেল শোধনাগারগুলোতে চলমান ধর্মঘট তারই ইঙ্গিত দেয়।

ফরাসি রেডিও স্টেশন ইউরোপ-১-এ তিনি বলেছেন, ‘আজকের মিছিল হলো যারা দেশকে অবরুদ্ধ করতে চায় তাদের মিছিল। ’ 

সূত্র : ইউরো নিউজ