NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ইরানের কারাগারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৬ এএম

ইরানের কারাগারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৮

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের তেহরানের এভিন কারাগারে শনিবার গভীর রাতের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। আজ সোমবার ইরানের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।

বিচার বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট মিজান অনলাইন বলেছে, এভিন কারাগারের অগ্নিকাণ্ডে আহত চার বন্দি হাসপাতালে মারা যাওয়ার পর, 'আগুন এবং বন্দিদের মধ্যে সংঘর্ষে মোট নিহতের সংখ্যা আটজনে পৌঁছেছে। '

বন্দিদের আত্মীয়স্বজন এবং অধিকার সংস্থাগুলো অন্যান্য বন্দিদের জন্য গুরুতর ভয়ের কথা জানিয়েছে।

 

কর্তৃপক্ষ এ ঘটনার সময় টিয়ার গ্যাস ব্যবহার করেছে বলে অভিযোগ করেছে তারা।

 

বিচার বিভাগ জানিয়েছে, মৃত আটজন বন্দিকে চুরি সম্পর্কিত অপরাধের জন্য কারাগারে বন্দী করা হয়েছিল। তবে কর্তৃপক্ষ মৃত ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনায় আরো ৭০ বন্দিকে উদ্ধার করা হয়েছে এবং আরও ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল এবং উন্নতি হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

এভিন কারাগারটি রাজনৈতিক বন্দিদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য কুখ্যাত। অনেক রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি বন্দিদের ওই কারাগারে রাখা রয়েছে। সাম্প্রতিক বিক্ষোভের শত শত বিক্ষোভকারীও এভিনে রয়েছে।

স্থানীয় সময় শনিবার রাত থেকে এভিন কারাগারের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট হয় । ভিডিওগুলোতে আগুনের শিখা এবং কারাগারের ভেতর থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা গেছে। গুলি ও বিস্ফোরণের শব্দও শোনা যায়।

গতকাল রবিবার একটি রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের বন্দিদের মধ্যে মারামারি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে।

সূত্র : আল অ্যারাবিয়া, আলজাজিরা