NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ন্যায়বিচার নিশ্চিত হলেই টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব : আইরিন খান আমি রাজপরিবারের হলে মেগান আর প্রিন্স হ্যারিকে ফিরিয়ে নিতাম না : ট্রাম্প শান্তিচুক্তির অগ্রগতি হলে পুতিনের সঙ্গে আবার বৈঠকে বসতে চান ট্রাম্প বিশেষ সম্মানে মেসির ক্যারিয়ার উদযাপন করবে আর্জেন্টিনা সব ধরনের প্রচার থেকে আড়ালে যাচ্ছেন আরিয়ানা গ্রান্ডে নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা
Logo
logo

নাইজেরিয়ায় বন্যায় ৬ শতাধিক মৃত্যু, বাস্তুচ্যুত ১৩ লাখ


খবর   প্রকাশিত:  ২৮ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫২ এএম

নাইজেরিয়ায় বন্যায় ৬ শতাধিক মৃত্যু, বাস্তুচ্যুত ১৩ লাখ

আর্ন্তজাতিক ডেস্ক: নাইজেরিয়ায় এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৩ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। টুইটারে এক বিবৃতি পোস্ট করে নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয় গতকাল রবিবার এ তথ্য জানিয়েছে।

 

 

মানবিক বিষয়ক মন্ত্রী সাদিয়া উমর ফারুক বলেছেন, 'দুর্ভাগ্যবশত আজ ১৬ অক্টোবর, ২০২২ পর্যন্ত বন্যায় ৬০৩ জন প্রাণ হারিয়েছে। '

গত সপ্তাহে মৃতের সংখ্যা ছিল ৫০০ জন। কিছু রাজ্য সরকার বন্যার প্রস্তুতি গ্রহণ না করায় মৃতের সংখ্যা আংশিকভাবে বেড়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেছেন, বন্যায় ৮২ হাজারের বেশি ঘরবাড়ি এবং প্রায় দুই লাখ ৭২ হাজার একর কৃষিজমি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এনইএমএ) জানায়, নাইজেরিয়ায় সাধারনত জুন মাসে বর্ষা মৌসুম শুরু হলেও আগস্টে ভারী বৃষ্টিপাত ছিল।

এর আগে ২০১২ সালে বন্যায় ৩৬৩ জনের প্রাণহানি ঘটেছিল এবং ২১ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছিল।

সাব-সাহারান আফ্রিকার দেশগুলো জলবায়ু পরিবর্তনের কারণে অসামঞ্জমস্যপূর্ণভাবে প্রভাবিত হয়েছে। অন্যদিকে এ অঞ্চলের অনেক দেশ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব থেকে রক্ষা পেতে ইতিমধ্যে লড়াই করছে।

এদিকে ধান উৎপাদনকারীরা সতর্ক করে বলেছে, বিধ্বংসী এ বন্যার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় চালের দামে প্রভাব পড়তে পারে। প্রায় দুই কোটি জনসংখ্যার দেশটিতে স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করতে চাল রপ্তানি নিষিদ্ধ রয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা গত মাসে বলেছে, দুর্ভিক্ষের চরম ঝুঁকি মোকাবেলা করা ছয়টি দেশের মধ্যে নাইজেরিয়াও রয়েছে। সূত্র : এ এফপি