NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

উগান্ডায় ইবোলা : দুই জেলায় ২১ দিনের লকডাউন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৯ এএম

উগান্ডায় ইবোলা : দুই জেলায় ২১ দিনের লকডাউন

আর্ন্তজাতিক ডেস্ক: উগান্ডার দুটি জেলায় তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, দেশটি ইবোলা প্রাদুর্ভাব ঠেকাতে মরিয়া চেষ্টা করছে। মুবেনদে এবং প্রতিবেশী কাসান্দা জেলায় মদের বার, নাইট ক্লাব, ধর্মীয় উপাসনালয় এবং বিনোদনের স্থানগুলো বন্ধ থাকবে। ওই দুই জেলায় কারফিউ জারি রাখার কথাও জানানো হয়েছে।

 

 

উগান্ডার প্রেসিডেন্ট মুসেভেনি এর আগে বলেছেন, ইবোলার জন্য লকডাউনের দরকার নেই। তবে দেশটিতে লকডাউন জারি করা তার বক্তব্যের একেবারে উল্টো ঘটনা।

উগান্ডায় নতুন করে ৫৮ জন ইবোলায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তার মধ্যে ১৯ জন মারা গেছে। তবে বিবিসি জানিয়েছে, দেশটিতে ইবোলায় মৃতের প্রকৃত সংখ্যা আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত সেপ্টেম্বরের শুরুতে ইবোলার প্রাদুর্ভাব দেখা দেয় মুবেনদে জেলায়। উগান্ডার রাজধানী থেকে ৮০ কিলোমিটার দূরের ওই জেলাটি বর্তমানে ইবোলায় ক্ষতিগ্রস্ত বেশি।

দেশটির প্রেসিডেন্ট এর আগে বলেছেন, ইবোলাকে করোনাভাইরাসের মতো করে বিবেচনা করতে হবে না; এজন্য লকডাউনের দরকার নেই বলে মত দিয়েছিলেন। তবে শনিবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে দুই জেলায় ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে।
সূত্র : বিবিসি।