NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, জুলাই ১০, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

কর বাড়ার ইঙ্গিত দিলেন নতুন ব্রিটিশ অর্থমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:০৫ পিএম

কর বাড়ার ইঙ্গিত দিলেন নতুন ব্রিটিশ অর্থমন্ত্রী

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাজ্যের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট স্বীকার করেছেন, গত মাসে তার পূর্বসূরি কোয়াসি কোয়ার্টেং ঘোষিত কর কমানোর সংক্ষিপ্ত বাজেটে ‘ভুল’ ছিল।

শনিবার বিবিসিকে জেরেমি হান্ট বলেন, এখন ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়া দরকার। কিছু ক্ষেত্রে কর বাড়ানোর সম্ভাবনা আছে। তবে মানুষের ব্যয় খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই।

 

সরকারি বিভাগগুলো কৃচ্ছ্রসাধনে ইচ্ছুক বলেও জানান তিনি।

 

নতুন অর্থমন্ত্রী এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সুযোগ সুবিধা বাড়ানোর যে প্রতিশ্রুতি বরিস জনসন দিয়েছিলেন সে বিষয়েও মন্তব্য করেননি তিনি। তবে জানিয়েছেন, মূল্যস্ফীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনের প্রতি তিনি সচেতন।

বরিস জনসনের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসও তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন। এক মাসের মধ্যেই লেবার দলের নেতা  কেয়ার স্টারমার ট্রাসের বিরুদ্ধে অর্থনীতিতে ‘ভয়াবহ বিশৃঙ্খলা’ সৃষ্টির অভিযোগ করেছেন। বিরোধীরা সরকার ভেঙে দিয়ে সাধারণ নির্বাচনের আহ্বান জানিয়ে আসছে। এমন পরিস্থিতিতে নিয়োগের মাত্র ৩৭ দিনের মধ্যে গত শুক্রবার বরখাস্ত করা হয় অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। সূত্র: বিবিসি।