NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, নভেম্বর ২, ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
পোশাক কারখানা চালু রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বন্দুক হামলা, নিহত ৬ মার্কিন-দক্ষিণ কোরীয় মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি : দাবি উত্তর কোরিয়ার ৩ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির গোল, হেডে অ্যাসিস্ট যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’
Logo
logo

অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৪ এএম

>
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার

তিন নারী পুলিশ সুপারসহ চার কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন— পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার বেগম তাপতুন নাসরীন, সিলেট মহানগরী পুলিশের উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম জেসমিন বেগম ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বেগম হামিদা পারভীন।

 

রোববার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপন বলা হয়, তিন জন নারী এসপিসহ চার জন এসপিকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা স্ব-স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।