NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

বিশ্বকাপ না জিতলে মেসির কাছে দায় থেকে যায় ফুটবলের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১২ পিএম

>
বিশ্বকাপ না জিতলে মেসির কাছে দায় থেকে যায় ফুটবলের
 
 
মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজ
 
মেসির সঙ্গে হুলিয়ান আলভারেজ
ফাইল ছবি

ক্লাব ফুটবলে দলীয় ও ব্যক্তিগত সাফল্য নিয়মিতই ধরা দিয়েছে মেসিকে। ১১টি লিগ শিরোপা, ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ৭টি কোপা দেল রে জিতেছেন। ব্যক্তিগত সেরার পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন সাতবার। কিন্তু জাতীয় দলের প্রসঙ্গে দলীয় সাফল্য কিছু ছিল না তাঁর। বিশ্বকাপের সেরা ফুটবলারের পুরস্কার জিতলেও ২০১৪-র ফাইনালে আর্জেন্টিনা হেরেছিল। কোপা আমেরিকাতেও বারবার ব্যর্থ হচ্ছিল আর্জেন্টিনা।

২০২১ কোপা আমেরিকা দিয়ে গল্পটা পাল্টেছেন মেসি। নিজে সেরা হয়েছেন, দলও জিতেছে শিরোপা। এই মাসের শুরুতে ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে দ্বিতীয় ট্রফিটাও বুঝে নিয়েছেন। আলভারেজের আশা বছরের শেষ দিকে কাতার বিশ্বকাপটাও বুঝে নেবেন মেসি। এল পাইসকে বলেছেন, ‘সব আর্জেন্টাইনের জন্য যদি এটা জেতা যায়, তবে দারুণ হবে। আমার ধারণা বিশ্বজুড়ে ফুটবল তাঁর যে ভাবমূর্তি, তাতে বিশ্বকাপ না জিতলে মেসির কাছে দায় থেকে যায় ফুটবলের। আমরা জানি না, আমরা ফেবারিটের তালিকায় আছি কি না, কিন্তু যে কারও সঙ্গেই লড়তে প্রস্তুত আমরা।’

আর্জেন্টিনার হয়ে আরও একটি শিরোপা জয় লিওনেল মেসির
 
আর্জেন্টিনার হয়ে আরও একটি শিরোপা জয় লিওনেল মেসির
ফাইল ছবি: রয়টার্স

মেসির জন্য যে আর্জেন্টিনা দলের সবাই সর্বোচ্চ দেবেন, তা দলটির সবার মুখেই শোনা যায়। সে চেষ্টায় আলভারেজ নিশ্চয় চাইবেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। তবে বিশ্বকাপের বছরে খুব গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত নিয়েছেন আলভারেজ। ম্যানচেস্টার সিটিতে এবারই যোগ দিয়েছেন। যে দলে এবারই ঢুকেছেন সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার আরলিং হরলান্ড। তাঁর কারণে একাদশে নিয়মিত আলভারেজকে দেখা যাবে কি না, তা নিয়ে সন্দেহ জাগছে।

নিয়মিত ফুটবল না খেললে বিশ্বকাপ দলে ডাক পাওয়া নিয়ে শঙ্কা জাগতে পারে আলভারেজের। এই স্ট্রাইকার অবশ্য এ নিয়ে চিন্তিত নন, ‘ফেব্রুয়ারিতে, চুক্তিটা যখন মাত্র হলো, তখন গার্দিওলার (পেপ, সিটি কোচ) সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে আমার। খুব অল্প কথা হয়েছে। আমার অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন।’