NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

দেশে ফিরেছেন সাব্বির-সাইফউদ্দিন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১২ পিএম

>
দেশে ফিরেছেন সাব্বির-সাইফউদ্দিন

নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাজে পারফর্ম্যান্সের ফলে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়েছেন সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। যে কারণে অস্ট্রেলিয়ার বিমানে না চড়ে ফিরে এসেছেন ঢাকায়। গতকাল শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান টাইগার এই দুই ক্রিকেটার। 

দীর্ঘ তিন বছর পর লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছিলেন সাব্বির রহমান। তবে সুযোগ পেয়েও ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ঠিক একই সমস্যা পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনেরও।

ইনজুরি কাটিয়ে দলে ফিরলেও পারফর্ম করতে পারেননি ফেনীর এই ক্রিকেটার। ফলস্বরূপ বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এই দুই ক্রিকেটার পড়েছেন বাদ। রিজার্ভে থাকা সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম ঢুকেছেন বিশ্বকাপ দলে।

বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। 

বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক ও সহ-অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, এবাদত হোসেন।

স্ট্যান্ডবাই: শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন এবং সাব্বির রহমান।