NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, নভেম্বর ১, ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
যুবকদের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল ঘোষণা সরকারের : প্রধানমন্ত্রী লন্ডনে ফিলিস্তিনপন্থি বিক্ষোভে ১৩৯ জন গ্রেফতার ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ ক্যালিফোর্নিয়ায় হ্যালোইন সামগ্রীর দোকানে গুলি, নিহত ১ রাফিনিয়া-ইয়ামালের জোড়ায় প্রতিপক্ষকে ৬ গোলে উড়িয়ে ফের শীর্ষে বার্সেলোনা মুক্তির ছাড়পত্র পেল দেশের প্রথম এআই সিনেমা ‘গ্যাপ’ তাহসিফের বিষয়ে জিজ্ঞাসাবাদে দেওয়া দ্বীপের তথ্য যাচাই করছে পিবিআই মার্কিন নির্বাচনে এবার আগাম ভোটের রেকর্ড? ৩০ নভেম্বর থেকে যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসায় নতুন নিয়ম ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
Logo
logo

ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত কীটনাশক বরাদ্দ করা হয়েছে : তাজুল ইসলাম


খবর   প্রকাশিত:  ২০ অক্টোবর, ২০২৪, ০৯:২৫ এএম

>
ডেঙ্গু নিয়ন্ত্রণে পর্যাপ্ত কীটনাশক বরাদ্দ করা হয়েছে : তাজুল ইসলাম

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশন অভিযান পরিচালনা করছে। পর্যাপ্ত কীটনাশক বরাদ্দ করা হয়েছে, মনিটরিং করা হচ্ছে। কিন্তু সবাই সচেতন না থাকলে ডেঙ্গু প্রতিরোধ করার কাজ কঠিন।

শনিবার (১৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২’ উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারন করার আশঙ্কা নেই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের সতর্ক ও সচেতন থাকতে হবে। ডেঙ্গুতে একজনের মৃত্যুও দুঃখজনক। গতবারের চেয়ে এবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। যেসব এলাকায় বেশি ছড়িয়েছে, সেসব এলাকাকে গুরুত্ব দিয়ে অভিযান চলছে।

বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন, হাতের মাধ্যমে অনেক রোগ ছড়িয়ে পড়ে। হাত ধোয়ার মাধ্যমে অনেক রোগ থেকে মুক্ত থাকার জন্য নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

দেশের উন্নয়নের প্রসঙ্গ টেনে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন কোথাও থেকে কেউ তাবিজ পড়া বা মন্ত্র দিয়ে করেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, সবার অংশগ্রহণেই আমাদের উন্নয়ন। সুযোগ-সুবিধাগুলো উন্মুক্ত করার ফলে আজ আমরা অনুন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।

মন্ত্রী আরও বলেন, আগে দারিদ্র্য পরিস্থিতি এমন ছিলো যে, অনেকে খেতে পেতো না। বর্তমানে সে পরিস্থিতি নেই। কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আছে কিন্তু উন্নতিও হয়েছে, মাথাপিছু আয় অনেক বেড়েছে।

স্থানীয় সরকার বিভাগের সচিব মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন ইয়েট, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান প্রমুখ।