NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, নভেম্বর ৭, ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী বিক্ষোভের ঢেউয়ে টালমাটাল ফ্রান্স, পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া ম্যাখোঁ ৮ কোটি মিসরীয় থাকতে কেন ভারতীয়কে বিয়ে করলেন আল-সায়েদ বেঞ্চে বসা থেকে বিদায়ের ঘোষণা, রোনালদোর ৪০ দিনের নাটকীয় অধ্যায় জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ইউক্রেনের সর্বোচ্চ সম্মাননা দিলেন জেলেনস্কি নির্বাচনে হার, ট্রাম্পের বার্তা—‘কখনোই আত্মসমর্পণ নয়’ এবার ভিনিসিয়ুসের প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন অভিনেত্রীর জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
Logo
logo

সেরা দলেও পরিবর্তন আসে, বলছেন শ্রীরাম


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১৪ পিএম

>
সেরা দলেও পরিবর্তন আসে, বলছেন শ্রীরাম

নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ব্যর্থ মিশন শেষে আজ শনিবার বাংলাদেশ দল পৌঁছেছে অস্ট্রেলিয়ার মাটিতে। যদিও দলের আগেই গতকাল মেলবোর্নে পৌঁছে গিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আজ অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেই টাইগারদের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম জানালেন ত্রিদেশীয় সিরিজে অনেক কিছুই শিখেছেন তারা।

ক্রাইস্টচার্চ থেকে আজ সকালে মেলবোর্নে পৌছেই গণমাধ্যমের মুখোমুখি হন শ্রীরাম। কথা বলার এক পর্যায়ে টিম টাইগার্সের এই কনসালট্যান্ট জানালেন খেলোয়াড়দের সম্পর্কে জেনেছে দল, এমনকি কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছে বেশ।

শ্রীরাম বলেন, ‘অনেক কিছু শিখেছি, নিজেদের খেলোয়াড়দের ব্যাপারে জেনেছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছি। অনেক কিছু শিখেছি। আমরা এই ব্যাপারে পরিষ্কার, জানি কোন দলটা সেরা। সেরা দল একটা না, এটা বদলায়। সঠিক দলের বিপক্ষে ঠিক ম্যাচ আপটা দরকার। কিন্তু আমাদের মাথায় সেরা কম্বিনেশনের ব্যাপারটা পরিষ্কার।’

নিউজিল্যান্ডের মাটিতে সদ্য শেষ ত্রিদেশীয় সিরিজ থেকে বাংলাদেশ দলের প্রাপ্তি কী, সে সম্পর্কে জানতে চাইলে শ্রীরাম বলেন, ‘ছেলেরা অনেক আত্মবিশ্বাস পেয়েছে, যেভাবে আমরা রান করেছি। স্কোর দেখুন, তিন দলই কাছাকাছি ছিল। এমনকি আমরা পাকিস্তানের বিপক্ষে ফাইনালে খেলা নিউজিল্যান্ডের চেয়ে বেশি রান করেছি।’

বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে বাংলাদেশ দল। আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটিতে লড়বে টাইগাররা। এরপর ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।