NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

অস্ট্রেলিয়ায় বন্যা : তিন রাজ্য থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৪ পিএম

অস্ট্রেলিয়ায় বন্যা : তিন রাজ্য থেকে বাসিন্দাদের সরানোর নির্দেশ

আর্ন্তজাতিক ডেস্ক: প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার জেরে অস্ট্রেলিয়ার তিন রাজ্যের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি জানিয়েছে, দেশটির কিছু অংশে অক্টোবরের গড় বৃষ্টিপাতের তিন গুণেরও বেশি বৃষ্টি হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়।

অব্যাহত বৃষ্টিপাতে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের কয়েকটি শহরেও দেখা দিয়েছে বন্যা। স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

 

বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে কয়েক হাজার বাসিন্দা।

 

এরই মধ্যে অন্তত ৫০০ বাড়ি প্লাবিত হয়েছে। বন্যার জেরে একজন মারা গেছে এবং আরেকজন নিখোঁজ রয়েছে। দেশটিতে এ বছর বন্যায় মোট প্রাণহানি ঘটেছে ২০ জনের।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য ভিক্টোরিয়া চলতি সপ্তাহে বন্যার জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেলবোর্ন থেকে কিছু মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্লাবিত হওয়া ঘরবাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছে। সরকারি কর্মকর্তারা বলছেন, এটা শুধু শুরু হয়েছে। পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করার আশঙ্কা রয়েছে।

সূত্র : বিবিসি।