NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট শেষ


খবর   প্রকাশিত:  ০৯ জানুয়ারী, ২০২৪, ০৮:৪৩ এএম

>
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট শেষ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে প্রথম ম্যাচে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং রানার আপ নিউজিল্যান্ড। পাশাপাশি দুই দেশের লড়াইকে কেন্দ্র করে উন্মাদনার কোনো কমতি থাকছে না। উইলিয়ামসন-ফিঞ্চরা মাঠে নামার ৮ দিন আগেই শেষ ম্যাচের টিকিট। সিডনিতে ২২ অক্টোবর লড়বে গত বারের দুই ফাইনালিস্ট।

টিকিট বিক্রি শেষ হয়েছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচেরও। ২৭ অক্টোবরের আর কোনো টিকিট অবশিষ্ট নেই। এছাড়া একইদিনে ভারতের ম্যাচও রয়েছে। রোহিত শর্মার দল খেলবে কোয়ালিফাইয়ারের ‘এ’ গ্রুপ রানার্সআপের বিপক্ষে। এক টিকিটেই দেখা যাবে এই দুটি ম্যাচ। এর আগে মাত্র ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়েছে ২৩ তারিখের ম্যাচের টিকিট। সে ম্যাচে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেলবোর্নে। 

টিকিট বিক্রিতে দর্শকদের এমন সাড়া দেখে দারুণ খুশি আয়োজকেরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রধান নির্বাহী কর্মকর্তা মিচেল এনরাইট এ নিয়ে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া টুর্নামেন্ট। এই রোববার গিলংয়ে টুর্নামেন্টের প্রথম দিন এবং পরের সপ্তাহে সুপার টুয়েলভের প্রথম দিনের খেলা দেখতে দর্শকেরা যে বিপুল আগ্রহ দেখিয়েছেন, তাতে আমরা অভিভূত। অক্টোবরে স্টেডিয়ামভর্তি ক্রিকেট দেখতে দারুণ লাগবে।’