NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৩০ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইরানকে সহায়তা, রুশ ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাজ্য কি ভাঙনের পথে? আত্মনিয়ন্ত্রণের দাবিতে একই মঞ্চে স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড ক্ষমতার ভারসাম্য বদলাচ্ছে, নতুন বৈশ্বিক ব্যবস্থার আহ্বান গুতেরেসের কূটনীতি থমকে যাওয়ায় হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা ইরানের ট্রাম্পের মেইল-ইন ভোটের বিধিনিষেধ ফের আটকালেন বিচারক রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল আমি সব সময় প্রতিশ্রুতি রক্ষা করি : ট্রাম্প জাভা সাগরে ফেরি উল্টে ৬ জনের মৃত্যু, নিখোঁজ ১২৯ যাত্রী একই ঘটনার পুনরাবৃত্তি, চ্যাম্পিয়ন হয়েও নাকভির কাছ থেকে ট্রফি নিল না ভারতীয় দল ট্রাম্পের ৯/১১ স্মরণ, $৫,০০০ ডিভিডেন্ড প্রস্তাব
Logo
logo

১৫ বছর পর পাকিস্তানে খেলার সম্ভাবনা ভারতের


খবর   প্রকাশিত:  ১৩ নভেম্বর, ২০২৩, ০৭:৩৫ পিএম

>
১৫ বছর পর পাকিস্তানে খেলার সম্ভাবনা ভারতের

সেই ২০০৮ সালে পাকিস্তানের বুকে সবশেষ পা পড়েছিল ভারতীয় ক্রিকেট দলের। সেবারের সেই এশিয়া কাপের পর থেকে প্রায় ১৪ বছর কেটে গেছে। এই সময় পাকিস্তান দ্বিপাক্ষিক ও বহুজাতিক টুর্নামেন্ট খেলতে বেশ কয়েকবার ভারত সফর করলেও মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিদের পা পড়েনি পাকিস্তানে। সেই অচলাবস্থাটা শেষ হতে পারে আগামী বছর।  

আগামী বছর এশিয়া কাপ হবে পাকিস্তানে। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে খেলতে চিরপ্রতিদ্বন্দ্বীদের দেশে গিয়ে খেলতে পারে ভারত, সে আলোচনাই এবার শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডে।

ভারত পাকিস্তানে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল সেই ২০০৬ সালে। সেবার ৩টি টেস্ট ও ৫টি ওয়ানডের সিরিজ খেলেছিল দুই দল। এর পর দ্বিপাক্ষিক সিরিজ হলেও পাকিস্তানে যায়নি ভারত। ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারত। এরপর আর কখনোই পাকিস্তানের মাটিতে পা রাখেনি দলটি। 

পাকিস্তান অবশ্য সেই সফরের পরও ভারত সফরে গেছে। ২০০৭ সালে ভারতের মাটিতে সিরিজ খেলেছে দলটি। গিয়েছে ২০১২ সালেও। তবে এরপর রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে। সেই সফরের পর থেকে এখন কেবল বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতাতেই দেখা মেলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের।

তেমন এক টুর্নামেন্ট এশিয়া কাপ খেলতেই আগামী বছর পাকিস্তানে পা রাখতে পারে ভারত। ক্রিকবাজ জানাচ্ছে, এই নিয়ে ইতোমধ্যেই ভাবছেন বোর্ডের কর্তারা। তবে এক্ষেত্রে নীতিগত সিদ্ধান্তের পর ভারত সরকারেরও অনুমতি প্রয়োজন দলটির।  

আগামী বছর ওয়ানডে বিশ্বকাপ হবে ভারতে। তাই তার আগে পাকিস্তান গিয়ে যাতায়াতের পথ খুলতে চাইছে বোর্ড। এশিয়া কাপ আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যার প্রধান ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। বোর্ডের এক কর্তা বলেন, ‘ভারতের পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলা নির্ভর করবে কেন্দ্রীয় সরকারের ছাড়পত্রের উপর।’

যদিও ক্রিকবাজ জানাচ্ছে, এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে গেলেও শিগগিরই কোনো দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা নেই।