NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মার্চ ৭, ২০২৬ | ২৩ ফাল্গুন ১৪৩২
ব্রেকিং নিউজ
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি যুদ্ধের মধ্যে প্রথম জুমায় খামেনির জন্য ইরানিদের শোক মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে তারেক রহমান ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ আকাশসীমা আংশিক চালু, সীমিত ফ্লাইট পরিচালনা করছে এমিরেটস ইরানে হামলা না করার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী, ক্ষুব্ধ ট্রাম্প মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীকে সরিয়ে দিলেন ট্রাম্প এবার তিশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলেন সামিয়া অথৈ যুক্তরাষ্ট্রকে কূটনৈতিকভাবে ইরান সংকট সমাধানের আহ্বান বাংলাদেশের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ স্থানান্তর হতে পারে ইউরোপে
Logo
logo

ভালো সুযোগ সুবিধাসহ মেঘনা গ্রুপে চাকরির সুযোগ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৩৭ এএম

>
ভালো সুযোগ সুবিধাসহ মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মেঘনা নুডুলস অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি লিমিটেডের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : কমপক্ষে অ্যাকাউন্টিং বিষয়ে এমকম পাস করতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

ইনভেন্টরি/ স্টোর ম্যানেজমেন্ট, ওয়ারহাউজ ম্যানেজমেন্ট, ফুড/ বেভারিজ, গ্রুপ অব কোম্পানিজ বিষয়ে জানাশোনা থাকতে হবে। তবে সশ্লিষ্ট ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

মাইক্রোসফট অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ থাকতে হবে। পরিকল্পনা গ্রহণ, স্টোর অপারেশন, বাল্ক মেটারিয়াল হ্যান্ডেলিং, স্টোক টেকিং লার্জ ভলিয়ম ও সংশ্লিষ্ট সফটওয়্যার সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

সমস্যা সমাধানে পারদর্শী থাকতে হবে। বিশ্লেষণ করার সক্ষমতা থাকতে হবে। নারায়ণগঞ্জ জেলায় কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ২১ অক্টোবর, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।