NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার
Logo
logo

পেট্রোকেমিক্যাল হাব নির্মাণে জাইকার সহযোগিতা চায় এফবিসিসিআই


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৫৭ এএম

>
পেট্রোকেমিক্যাল হাব নির্মাণে জাইকার সহযোগিতা চায় এফবিসিসিআই

দেশে প্লাস্টিক শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও কোনো পেট্রোকেমিক্যাল হাব নেই। দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে পেট্রোকেমিক্যাল হাব নির্মাণ অত্যন্ত জরুরি। এক্ষেত্রে জাইকাকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। পাশাপাশি টেকসই জ্বালানিখাতে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এফবিসিসিআই কার্যালয়ে মাতারবাড়ী-মহেশখালী প্রকল্প বাস্তবায়ন নিয়ে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

তিনি বলেন, ভৌগলিক অবস্থান, সমুদ্র অর্থনীতিতে ব্যাপক সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে এসব সুযোগ কাজে লাগাতে আরো বেশি অবকাঠামো, বন্দর ও জ্বালানিখাতের উন্নয়ন প্রয়োজন। এসব খাতের উন্নয়নে জাইকার সহায়তা কামনা করেন সভাপতি।

দেশে পেট্রোকেমিক্যাল শিল্পের ব্যাপক চাহিদা রয়েছে উল্লেখ করে মাতারবাড়ী-মহেশখালীতে এই শিল্পে জাপানি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান জসিম উদ্দিন।

বেসরকারি খাতকে সংযুক্ত করে মাতারবাড়ি মহেশখালী প্রকল্পকে সফল করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন জাইকার মূল কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর আসাকাওয়া ইউকা।

এফবিসিসিআইর ইনোভেশন ও রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় জাইকার সহায়তা চান এফবিসিসিআইর পরিচালক ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল ইসলাম।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে আট লেনে উন্নীত করার ব্যাপারে প্রাক-মূল্যায়ন কার্যক্রম হাতে নেওয়া ও লজিস্টিকস এর উন্নয়নে জাইকার ভূমিকা প্রত্যাশা করেন পরিচালক আবুল কাসেম খান।

বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোকে ইলেকট্রনিক যন্ত্রের চিপ তৈরির কারখানা স্থাপনের আহ্বান জানান এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন ও পরিচালক ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এছাড়াও সভায় বক্তব্য রাখেন পরিচালক আমজাদ হুসেইন।