NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

রাষ্ট্রপতির কাছে আমিরাতের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩২ এএম

>
রাষ্ট্রপতির কাছে আমিরাতের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন সংযুক্ত আরব আমিরাতের নতুন রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আলহামুদি।

বুধবার (১২ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি। নতুন রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। কালের পরিক্রমায় তা বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন খাতে আরও বিস্তৃত হয়েছে।

করোনা মহামারি সত্ত্বেও মেগা ইভেন্ট দুবাই এক্সপো ২০২০ সফলভাবে আয়োজনের জন্য আরব আমিরাতের নেতাদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। প্রায় ৭ লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় আমিরাত সরকারকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, প্রবাসী বাংলাদেশিরা আরব আমিরাত ও বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

আব্দুল হামিদ বলেন, বাংলাদেশে দক্ষ, অদক্ষসহ বিভিন্ন পেশায় প্রশিক্ষিত জনবল রয়েছে যাদের আরব আমিরাত নিয়োগ করতে পারে। এছাড়া বাংলাদেশ সমুদ্রগামী জাহাজ, পোশাক, ওষুধ, সিরামিকসহ বিশ্বমানের বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে থাকে। বাংলাদেশ থেকে এসব পণ্য আরব আমিরাত আমদানি করতে পারে।

রাষ্ট্রপতি আশা করেন নতুন দূতের সময়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

আমিরাতের রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করেন। তিনি দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান, বাংলাদেশের রাষ্ট্রাচার প্রধান আমানুল হক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।