NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে প্রেসিডেন্ট পুতিন


খবর   প্রকাশিত:  ২৫ জানুয়ারী, ২০২৫, ০৭:১৫ এএম

>
আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে প্রেসিডেন্ট পুতিন

টানা প্রায় আট মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় শুরু থেকেই প্রেসিডেন্ট পুতিনকে একঘরে করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বহু দেশ উঠেপড়ে লাগলেও যুদ্ধের ময়দানে লড়াইয়ের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও সমানভাবে এগোচ্ছেন তিনি।

এরই অংশ হিসেবে বেশ কয়েকটি আঞ্চলিক সংস্থার সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

কাজাখ সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি আঞ্চলিক সংস্থার সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার কাজাখস্তানে পৌঁছেছেন।

এখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানসহ এশিয়ার বেশ কয়েকজন নেতার সাথে বৃহস্পতিবার কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ)-এর শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।

সম্মেলনের পাশাপাশি তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে কাজাখস্তানে পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার বার্তাসংস্থা স্পুটনিক বলছে, কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া (সিআইসিএ) একটি বহুজাতিক ফোরাম। ১৯৯২ সালে সংস্থাটি কাজাখস্তানের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো- এশিয়ার নিরাপত্তা ক্ষেত্রে সংলাপ, সিদ্ধান্ত গ্রহণ এবং পদক্ষেপ বাস্তবায়নের জন্য কাজ করা।

২০২০-২০২২ সালে কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার সভাপতির দায়িত্বপালন করে কাজাখস্তান। বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিআইসিএ’র ষষ্ঠ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। আগের শীর্ষ সম্মেলনটি ২০১৯ সালে তাজিকিস্তানে অনুষ্ঠিত হয়।

স্পুটনিক বলছে, মোট ২৭টি আঞ্চলিক দেশ সিআইসিএ’র সদস্য। এছাড়া এই ফোরামে আরও আটটি দেশ ও পাঁচটি আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষক হিসেবে রয়েছে। ২০১৪ সাল থেকে সিআইসিএ’র সদর দপ্তর আস্তানায় অবস্থিত।