NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানসিটি-রিয়াল


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০২:৪০ এএম

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ম্যানসিটি-রিয়াল

স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নিজ নিজ ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। জিততে না পারলেও গ্রুপ পর্বের দুই ম্যাচে হাতে রেখেই ষোলো নিশ্চিত করে ফেলেছে দুদলই।

মঙ্গলবার রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে ডেনমার্কের ক্লাব এফসি কোপেনহেগেনের মাঠে গোলশূন্য ড্র করেছে ম্যানসিটি। স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ছাড়াই খেলতে নামে সিটিজেনরা।

 

ম্যাচের ২৫তম মিনিটে পেনাল্টি মিস করেন রিয়াদ মাহরেজ। ৩০তম মিনিটে সার্জিও গোমেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় সিটি। টানা তিন জয়ের পর এবারের চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো পয়েন্ট হারাল সিটি। তবে ১০ জনের দল নিয়েও ড্র করতে পেরে খুশি কোচ পেপ গার্দিওলা।

 

চার ম্যাচে ম্যানসিটির সংগ্রহ ১০ পয়েন্ট। গ্রুপে সবার নিচে থাকা কোপেনহেগেনের পয়েন্ট ২। আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড ও সেভিয়া। ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে ডর্টমুন্ড।

অন্যদিকে, ‘এফ’ গ্রুপের ম্যাচে শাখতার দোনেৎস্কের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। ফলে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। তিনে থাকা শাখতারের পয়েন্ট ৫। গ্রুপের আরেক ম্যাচে সেল্টিকের মাঠে ২-০ গোলে জিতেছে আরবি লাইপজিগ। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান দুইয়ে। রিয়াল শেষ ষোলো নিশ্চিত করলেও গ্রুপ পর্ব থেকে সেল্টিকের বিদায় নিশ্চিত হয়ে গেছে।