NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

আফগানিস্তান মানবিক সহায়তা তহবিলে ৩ কোটি ডলার দান সৌদির


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৫২ এএম

>
আফগানিস্তান মানবিক সহায়তা তহবিলে ৩ কোটি ডলার দান সৌদির

আফগানিস্তানে মানবিক সহায়তা বাবদ ৩ কোটি ডলার দান করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।

তবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীকে সরাসরি এ অর্থ দেওয়া হয়নি। এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম দেশগুলোর প্রধান বৈশ্বিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) আওতাধীন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের গঠন করা তহবিল আফগানিস্তান হিউম্যানিটেরিয়ান সহায়তা ট্রাস্ট ফান্ডে দান করা হয়েছে এই ডলার।

ওআইসির আফগানিস্তান বিষয়ক দূত তারিক আলি বাখিত সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়াকে জানান, দেশটিতে ওআইসির একটি শাখা কার্যালয় রয়েছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওআইসির আফগানিস্তান শাখা যৌথভাবে এই অর্থ ব্যয় করবে।

মূলত আফগানিস্তানের সাধারণ জনগণের ভোগান্তি দূর করা, মানবিক বিপর্যয় রোধ এবং যে কোনো অর্থনৈতিক সংকট নিরসনে ব্যয় করা হবে এই ফান্ডের অর্থ।

মাত্র তিন মাসের ঝটিকা অভিযানের মধ্যে দিয়ে গতবছর ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করে কট্টর ইসলামপন্থী গোষ্ঠী তালেবান। ক্ষমতার এই পটপরিবর্তনের পর দেশটিতে আর্থিক সহায়তা প্রদান বন্ধ করে দেয় আন্তর্জাতিক বিভিন্ন দাতাসংস্থা।

এতে ব্যাপকভাবে বিপর্যস্ত হয় বিদেশি সহায়তানির্ভর আফগান অর্থনীতি। জাতিসংঘ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকই বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ওআইসির দূত জানান, গত কয়েক দশক ধরে আফগানিস্তানের স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন প্রকল্পে মোট ২৬ কোটি ৬৫ লাখ ডলারেরও বেশি সহায়তা দিয়েছে সৌদি আরব।

‘তবে এককালীন সহায়তার হিসেবে এবার আফগানিস্তানেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে সৌদি আরবের পক্ষ থেকে,’ আল আরাবিয়াকে বলেন তারিক আলি বাখিত।