NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

বিমান থেকে খুলে পড়ল ১০০ কেজি ওজনের চাকা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৮ পিএম

বিমান থেকে খুলে পড়ল ১০০ কেজি ওজনের চাকা

আর্ন্তজাতিক ডেস্ক: উড্ডয়নের সময় ১৮০ টন ওজনের একটি কার্গো বিমান থেকে ১০০ কেজি ওজনের একটি চাকা খুলে মাটিতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকালে ইতালির তারান্তো থেকে প্লেনটি যাত্রা শুরু করেছিল। ব্রাজিলিয়ান এভিয়েশন ব্লগ অ্যারোইন এ ঘটনার ভিডিও প্রকাশ করেছে।

বিশ্বের দীর্ঘতম কার্গো বিমান থেকে চাকা খুলে পড়ার ভিডিওটি অ্যারোইন টুইটারে পোস্ট করেছে।

 

তারা লিখেছে, ‘বোয়িং ৭৪৭-৪০০ ড্রিমলিফটারের একটি চাকায় আগুন লেগেছে এবং উড্ডয়নের পর তার চাকা পড়ে গেছে। ’

 

মঙ্গলবার মার্কিন কার্গো এয়ারলাইনস অ্যাটলাস এয়ার পরিচালিত এন৭১৮বিএ ফ্লাইটটি দক্ষিণ ক্যারোলাইনার উদ্দেশে রওনা করেছিল। বিমানটি রানওয়ে থেকে একটু ওপরে উঠতেই কালো ধোঁয়া ছড়াতে দেখা যায় এবং সঙ্গে সঙ্গে একটি চাকা খুলে মাটিতে ছিটকে পড়ে।

ড্রিমলিফটারে ১৮টি চাকা থাকে, যার একেকটির ব্যাস চার ফুট। খুলে পড়া চাকাটি তারান্তো-গ্রোটাগ্লি বিমানবন্দরের কাছাকাছি একটি আঙুরবাগানে পাওয়া গেছে বলে জানা গেছে। এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

ড্রিমলিফটার হলো একটি রূপান্তরিত বোয়িং ৭৪৭ বিমান, যা বিশ শতকের গোড়ার দিকে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ড্রিমলাইনারের যন্ত্রাংশ বহন করার জন্য তৈরি করা হয়েছিল।

এ ঘটনার তদন্তে অ্যাটলাসকে সহায়তা করা হবে বলে জানিয়েছেন বোয়িংয়ের একজন মুখপাত্র।

এয়ারলাইনস এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, মঙ্গলবার ফ্লাইটটি দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটন আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।

সূত্র : ইনডিপেনডেন্ট

ভিডিওটি দেখুন...