NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, আগস্ট ২৩, ২০২৬ | ৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প কিয়েভের ওপর রুশ ক্ষেপণাস্ত্র বর্ষণে বাড়ছে হতাহত, পরিস্থিতি থমথমে যুক্তরাজ্যে ধাওয়া দিতে গিয়ে দুর্ঘটনা, ২ পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭ গুলিতে প্রাণ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার তেতে পরীমনির গাড়ি বিতর্ক ‘মাসরুর’ আসলে মাসরুর আরেফিন নন বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত নীতি বাতিল ইরান যুদ্ধের প্রভাবে এশিয়া থেকে সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বিগ্ন মিত্ররা ট্রাম্প–কিম বৈঠকের ইঙ্গিত, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
Logo
logo

সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান : নচিকেতা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৬ এএম

>
সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান : নচিকেতা

ভারতে সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে বারবারই বাঁধছে বিতর্ক। কিছুদিন আগে সঙ্গীতশিল্পী রূপঙ্করের একটি ভিডিও ঘিরেও তোলপাড় হয়। অভিযোগ উঠছে, সোশ্যাল মিডিয়ায় নিজেদের সীমা-পরিসীমা ভুলে যাচ্ছেন নেটিজেনদের একাংশ। বাক স্বাধীনতার কথা বলতে গিয়ে কেউ কেউ শালীনতা কিংবা এখতিয়ারের হিসাব গুলিয়ে ফেলছেন।

কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগে আলোচিত-সমালোচিত ইউটিউবার রোদ্দূর রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

উত্তরবঙ্গে কাজের ফাঁকে এই সোশ্যাল মিডিয়া নিয়ে সুর চড়ালেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। স্বভাবসিদ্ধ ভঙ্গীতে নচিকেতার খোঁচা, ‘সোশ্যাল মিডিয়া অশিক্ষিতদের চায়ের দোকান।’ অন্যদিকে রোদ্দূর রায়কে নিয়ে প্রশ্ন উঠতে নচিকেতা জানান, তিনি চেনেন না। তাই এ নিয়ে কোনো বক্তব্যও নেই।

কাজের ফাঁকে পাহাড় ঘুরতে গিয়েছেন নচিকেতা। কলকাতা ফেরার আগে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই সোশ্যাল মিডিয়া এবং সাম্প্রতিক একের পর বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে নচিকেতার জবাব, ‘এ নিয়ে আমি খুব বেশি কিছু বলব না। কারণ আমার একটা ক্যাবলা ফোন (ফিচার ফোন) রয়েছে। ফলে সোশ্যাল মিডিয়ায় আমার থাকা হয় না। সোশ্যাল মিডিয়া একটা অশিক্ষিতদের চায়ের দোকানের মতো। সেটা নিয়ে মন্তব্য করার কোনো মানে হয় না। সেভাবে দেখতে গেলে আমি খুব আনসোশ্যাল।’

একইসঙ্গে রোদ্দূর রায়ের প্রসঙ্গ উঠতে নচিকেতার বক্তব্য, ‘আমি ভদ্রলোককে চিনি না। সুতরাং তার সম্পর্কে আমি কী বা মন্তব্য করব। কী বলেছে না বলেছে সেটাও খুব ভালো করে জানি না। যদি কিছু হয় আইন আইনের পথেই হাঁটবে।’