NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, আগস্ট ৩১, ২০২৬ | ১৫ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান ট্রাম্পের হাতে আর্টেমিস-২ মহাকাশচারীদের কংগ্রেশনাল স্পেস মেডেল অব অনার শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কিয়েভের একটি গুদামে রুশ ড্রোন হামলায় নিহত ২৭ নতুন আঞ্চলিক সমঝোতার পথ দেখাল ইরান শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড প্রতারণার অভিযোগ ‘অযৌক্তিক’, দাবি সেলেনা গোমেজের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে
Logo
logo

তৃতীয় বিয়ের পিঁড়িতে অভিনেত্রী লিনা হেডি


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৮:৩৭ এএম

>
তৃতীয় বিয়ের পিঁড়িতে অভিনেত্রী লিনা হেডি

তৃতীয়বারের মতো বিয়ে করেছেন ‘গেম অব থ্রোনস’ তারকা লিনা হেডি। গত ৬ অক্টোবর ‘ওজার্ক’ তারকা মার্ক মেনচাকার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। ইতালির পুগলিয়াতে একটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই জীবন শুরু করেন তারা।

বিয়ের আয়োজনে লিনা একটি মার্জিত সাদা দাম্পত্য গাউন এবং ঘোমটা পরেন। আর ৪৬ বছর বয়সী মেনচাকা একটি নীল থ্রি-পিস স্যুট পড়েছিলেন। দুই তারকা বিয়ের খরব ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে।

২০২০ সালের নভেম্বরে লিনা এবং ম্যাক তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছিলেন। তখন  তাদের একসাথে সময় কাটাতে দেখা গিয়েছিল।

গত বছর ‘দ্য সান’ এই তারকা জুটিকে নিয়ে প্রতিবেদন করেছিল। যেখানে লিনা বলেছিলেন, ‘তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে চান। প্রেমিক মার্কের সাথে তার সম্পর্কের পূর্ণতা পেয়েছে, তাই তিনি যুক্তরাজ্যে তার বসবাসের কোনো অর্থ দেখেন না।’

অভিনেত্রী লিনা হেডির এটি তৃতীয় বিয়ে। ২০০৭ সালে সংগীতশিল্পী পিটার পল লঘরানকে বিয়ে করেছিলেন তিনি। যদিও এই দম্পতি ২০১৩ সালে বিবাহবিচ্ছেদের দিকে অগ্রসর হন। সেই সংসারে একটি পূত্র সন্তান রয়েছে তার। পরবর্তীতে ২০১৮ সালে পরিচালক ড্যান ক্যাডানকে বিয়ে করেন অভিনেত্রী। তবে ২০১৯ সালে আবারও বিচ্ছেদের মুখে পড়েন তিনি। সেই সংসারে একটি কন্যা সন্তান রয়েছে এই তারকার।