NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, আগস্ট ২৯, ২০২৬ | ১৪ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের 'নজিরবিহীন ঘোষণা'য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে মুখ খুললেন কেইন নেপালের সেই ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরে যা জানালেন অপু বিশ্বাস জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান ট্রাম্পের নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইরানের আর্থিক নেটওয়ার্কে নতুন মার্কিন নিষেধাজ্ঞা নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৫৩৮, নিখোঁজ প্রায় ১,০০০ ট্রাম্পের নির্বাহী আদেশে লেক অন্টারিওর নতুন নাম ‘লেক আমেরিকা’ হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত
Logo
logo

রুশ মিসাইল ঠেকাতে ইউক্রেনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে জার্মানি


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:৫০ পিএম

>
রুশ মিসাইল ঠেকাতে ইউক্রেনকে এয়ার ডিফেন্স সিস্টেম দিচ্ছে জার্মানি

চলতি বছরের জুন মাসে ইউক্রেনকে জার্মান এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা বলেছিলেন জার্মানির চ্যান্সেলর ওলফ শলৎজ। এই বছরের শেষের আগেই তা দেওয়া হবে বলে ঠিক হয়েছিল। কিন্তু সম্প্রতি রাশিয়া যেভাবে ইউক্রেনের শহরগুলোতে নতুন করে মিসাইল আক্রমণ শুরু করেছে, তাতে এখনই এই অস্ত্র ইউক্রেনকে দেওয়া হবে বলে জার্মানি জানিয়েছে।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিন ল্যামব্রেখট বলেছেন, ‘ইউক্রেনের বেসামরিক মানুষের ওপর রাশিয়া যেভাবে আক্রমণ শুরু করেছে, তাতে দ্রুত এই ডিফেন্স সিস্টেম দেওয়া প্রয়োজন। কয়েকদিনের মধ্যেই ইউক্রেন তা পাবে।’

বস্তুত, প্রাথমিকভাবে চারটি এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়ার কথা জার্মানির। তারমধ্যে প্রথমটি এই সপ্তাহের মধ্যেই পেতে পারে ইউক্রেন।

জার্মানির কাছে অনেকদিন আগেই এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছিল ইউক্রেন। রাশিয়ার হামলা থেকে বাঁচতেই তা চাওয়া হয়েছিল। এতদিন পর জার্মানি তা ইউক্রেনের হাতে তুলে দিচ্ছে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী বেয়ারবক বলেছেন, এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনের সাধারণ মানুষকে রক্ষা করবে। এই মুহূর্তে ইউক্রেনের এটি সবচেয়ে প্রয়োজন।

জার্মানি আইআরআইএস-টি-এসএলএম এয়ারডিফেন্স সিস্টেম পাঠাচ্ছে ইউক্রেনকে। এর সাহায্যে মাটির ওপর ২০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে ধেয়ে আসা মিসাইল আটকে দেওয়া যায়। মিসাইলের গতিপথ পরিবর্তন করে দিতে পারে এই সিস্টেম।

বস্তুত, গত কয়েকদিন ধরে রাশিয়া ইউক্রেনে মিসাইল আক্রমণ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণের পর রাশিয়া মিসাইল আক্রমণ বাড়িয়েছে। কিয়েভ-সহ ইউক্রেনের প্রায় প্রতিটি বড় শহরেই তারা লাগাতার মিসাইল আক্রমণ করছে।

এই পরিস্থিতিতে জার্মানির এয়ার ডিফেন্স সিস্টেম ইউক্রেনকে অনেকটাই সাহায্য করবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।