NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, জুন ১৬, ২০২৬ | ২ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা শান্তিচুক্তি ট্রাম্পের ‘আত্মসমর্পণের দলিল’? দুর্দান্ত কামব্যাকে নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান ভক্তদের ভিড়ে নাজেহাল রাশমিকা, আগলে রাখলেন কৃতি রক্তক্ষয়ী কঙ্গোতে শান্তির পতাকা উত্তোলনে সেনাবাহিনীর বীরত্ব মরক্কোর সঙ্গে ড্র, হতাশায় ‘হেক্সা অভিযান’ শুরু ব্রাজিলের বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এক টুকরো বাংলাদেশ! গানে গানে সৈয়দ আব্দুল হাদীকে শ্রদ্ধা, দেওয়া হলো সংবর্ধনা কক্সবাজারে আজ যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নিজেকে ‘গুটিয়ে নেওয়ার’ ইঙ্গিত দিচ্ছেন ট্রাম্প?
Logo
logo

সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না: অপু বিশ্বাস


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ০৭:০৯ এএম

>
সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না: অপু বিশ্বাস

সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর দেওয়া একটি ছবি অন্তর্জালে ভাইরাল হয়। নেটিজেনদের জিজ্ঞাসা, তবে কি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন এই নায়িকা? এ নিয়েই সরগরম নেটমাধ্যম।

দ্বিতীয় বিয়ে নিয়ে বেশ কয়েক দিন ধরে চলা গুঞ্জনের জবাবে এবার মুখ খুললেন অপু বিশ্বাস। তিনি জানালেন ফটোশুটের প্রয়োজনেই সিঁথিতে সিঁদুর। কোনো বিয়ে-টিয়ে নয়।

সোমবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অপু বিশ্বাস লিখেছেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল, আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সঙ্গে থাকুন।’

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবারের পূজা কাটিয়েছেন কলকাতায়। সেখানকার পূজামণ্ডপে গিয়ে ঢাকের তালে নেচেছেনও তিনি; খেলেছেন সিঁদুর খেলাও। আর সেসব মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন অপু বিশ্বাস। ভাইরাল হওয়া ছবিটি সেখানকারই।

প্রসঙ্গত, ২০০৮ সালের এপ্রিলে নায়ক শাকিব খানকে গোপনে বিয়ে করেন অপু বিশ্বাস। তাদের ঘরে ২০১৬ সালে জন্ম নেয় পুত্র সন্তান আব্রাম খান জয়। প্রায় ১০ বছর পর বাচ্চাসহ সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেন অপু। আর তাতেই বেঁকে বসেন শাকিব, ২০১৮ সালে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির।