NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বার্সেলোনায় ফিরতে চান ইনিয়েস্তা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:১৯ পিএম

>
বার্সেলোনায় ফিরতে চান ইনিয়েস্তা

বয়স ৩৮ হয়ে গেছে তার। ইউরোপীয় ফুটবল ছেড়ে গেছেন সেই ২০১৮ সালে। বার্সেলোনার সাবেক অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা এখন খেলছেন জাপানি ক্লাব ভিসেল কোবের হয়ে। তবে খেলোয়াড়ি জীবনে যে আর বেশি সময় বাকি নেই, সেটা জানিয়ে দিয়েছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। সঙ্গে এটাও জানিয়েছেন, বুটজোড়া তুলে রাখার পর ফিরতে চান তার সাবেক ক্লাব বার্সেলোনায়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনিয়েস্তা জানান, ‘জাপানে আরও এক বছর খেলতে চাই আমি। এরপর যা হবে আমি দেখব।’

৩৮ বছর বয়সী এই মিডফিল্ডার ভিসেল কোবেতে তার পঞ্চম মৌসুম কাটাচ্ছেন এখন। এর আগে বার্সেলোনার হয়ে জিতেছেন সব কিছু, স্পেনকেও এনে দিয়েছেন ইউরো-বিশ্বকাপ-ইউরোর শিরোপাত্রয়ী। 

যে বার্সেলোনার হয়ে এত ইতিহাস গড়েছেন, সেই বার্সেলোনাতে ফেরার অভিপ্রায় ব্যক্ত করে তিনি বলেন, ‘বার্সেলোনায় ফিরতে চাই, এটা আমার ঘর। কিন্তু আমি জানি না কোন ভূমিকায় ফিরব আমি, কোচ, স্পোর্টিং ডিরেক্টর না অন্য কোনো পদে। যে কোনো কিছুর জন্য আমাকে আগে প্রস্তুতি নিতে হবে। তবে আপাতত নিজেকে একজন খেলোয়াড় হিসেবেই দেখছি আমি।’

তবে বার্সেলোনায় ফিরতে হলে যে আগে ‘হোমওয়ার্কটাও’ সেরে রাখতে হবে, সেটাও জানিয়ে দিলেন ইনিয়েস্তা। তিনি বলেন, ‘এমনটা চিন্তা করা বেশ আনন্দের যে, ক্লাবকে খেলোয়াড়ি জীবনে যিনি এতকিছু দিয়েছেন, তিনি বুটজোড়া তুলে রাখার পরেও কাজটা জারি রাখছেন। এর জন্য সঠিক শর্ত পূরণ করতে হবে। আপনি বলতে পারবেন না, আমি কিছু করতে যাচ্ছি না, কিন্তু আমাকে ফিরে আসতে দাও।’