NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬ | ২৬ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডব্লিউএইচওর পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ প্রথম ভাঁজ করা আইফোন উন্মোচনে অ্যাপলকে স্যামসাংয়ের খোঁচা শৈশব থেকে হৃদরোগের সঙ্গে লড়াই, না ফেরার দেশে মিস অস্ট্রিয়া জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম : রাষ্ট্রপতি ইসরায়েলি বসতিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা, কী বলছে যুক্তরাষ্ট্র? কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর
Logo
logo

বাংলাদেশের সেমিফাইনাল-স্বপ্নে বৃষ্টির হানা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:৫৯ পিএম

>
বাংলাদেশের সেমিফাইনাল-স্বপ্নে বৃষ্টির হানা

এশিয়া কাপের সেমিফাইনালটা গতকালই নিশ্চিত করে ফেলতে পারত বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে অবিশ্বাস্য হারে সেটা এখনো ঝুলে আছে। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলে অবশ্য নারী এশিয়া কাপের শেষ চার নিশ্চিতের কাজটা সেরে ফেলবে নিগার সুলতানার দল। তবে বাংলাদেশের সেই স্বপ্নে এবার আঘাত হেনেছে বৃষ্টি।

সেমিফাইনালের সমীকরণটা এমন ছিল, বাংলাদেশ জিতলে আজ সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে। এ ছাড়া আর যে কোনো ফলাফলে থাইল্যান্ড চলে যাবে শেষ চারে। 

বাংলাদেশের জন্য সমীকরণটা কঠিন কিছু নয় আদৌ। নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১৫তম দল, যারা কি-না এবারের এশিয়া কাপে জিতেছে মোটে একটি ম্যাচে, তাদেরকে নিজেদের মাঠে সহজেই হারানোর কথা নিগার সুলতানার দলের। 

তবে বাংলাদেশ দলের সেই সহজ কাজটাই কঠিন করে তুলছে বৃষ্টি। ম্যাচটা ভেসে গেলে যে সেমিফাইনালে আর খেলা হবে না নিগার সুলতানাদের! সকাল ৮টা ৩০ মিনিটে টস হওয়ার কথা। তবে ৯টা বেজে গেলেও বৃষ্টির কারণে টস হয়নি এখনো।