NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬ | ১৯ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
নেপালের বন্যা জলবায়ু নিয়ে বিশ্বকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছে: জিসিএফ প্রধান বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Logo
logo

কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের পতাকা


খবর   প্রকাশিত:  ১১ জানুয়ারী, ২০২৫, ০১:৫৩ এএম

কাতার বিশ্বকাপে ফ্ল্যাগ প্লাজায় বাংলাদেশের পতাকা

স্পোর্টস ডেস্ক: ২০২২ ফুটবল বিশ্বকাপের মাঠের লড়াইয়ে বাংলাদেশের অংশগ্রহণ না থাকলেও কাতার বিশ্বকাপের ফ্ল্যাগ প্লাজায় স্থান পেল বাংলাদেশের পতাকা।

৩২ দলসহ ১১৯ দেশের পতাকা উত্তোলন করা হয়েছে এ ফ্ল্যাগ প্লাজায়। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন দেশের অভিবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড় ফ্ল্যাগ প্লাজার সামনে লক্ষ্য করা গেছে। একদিকে বাংলাদেশের পতাকা আর অন্যদিকে মাঠে বসে খেলা উপভোগ করার অধীর আগ্রহে বাংলাদেশি প্রবাসীরা।

কাতারে বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিশ্বকাপের জন্য যে আটটি স্টেডিয়াম নির্মাণে করা হয়েছে তাতে বাংলাদেশি প্রকৌশলী ও প্রবাসী শ্রমিকদের রয়েছে বিশেষ অবদান।

 

রাজধানী দোহার কর্নিশ ইসলামিক আর্ট মিউজিয়াম পার্কে ফ্ল্যাগ প্লাজায় নিজ দেশের জাতীয় পতাকা দেখে উল্লাসিত প্রবাসীরা। এমন উদ্যোগ গ্রহণ করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান তারা।

ফুটবল বিশ্বকাপের বাকি মাত্র ৪০ দিন। ইতিমধ্যে সারাবিশ্বের ফুটবলপ্রেমীদের নজর এখন কাতারে। তাই পর্যটকদের আকৃষ্ট করতে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন দেশের প্রামাণ্যচিত্র ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে আয়োজক দেশ কাতার।