NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬ | ২৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
Minister of Home Affairs holds bilateral meetings with Pakistan, Viet Nam and UN leaders at UNHQ জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রী: বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ একটি জাতীয় আন্দোলন : প্রধানমন্ত্রী আজ রাতেই ইরানে কঠোর হামলার হুমকি ট্রাম্পের মেজাজ হারিয়ে দলীয় কর্মীদের পেটালেন মমতা বেন স্টোকসের বিদায়ী বার্তা ফাঁস, ইংল্যান্ডকে কাঠগড়ায় তুলল আইসিসি অপু বিশ্বাস কি আবার বিয়ে করেছেন? নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশে উচ্চ পর্যায়ের কমিটি গঠন ‘ডে-কেয়ার সেন্টার’ দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ : ডা. জুবাইদা রহমান ছবি পোস্ট করে মেলোনিকে আবার খোঁচা ট্রাম্পের
Logo
logo

ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম প্রয়াত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫০ পিএম

ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম প্রয়াত

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী এবং দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী মুলায়ম সিং যাদব (৮২) মারা গেছেন। সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম গত দুই বছর থেকেই অসুস্থ ছিলেন।  

গত রবিবার (২ অক্টোবর) অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

 

প্রাথমিকভাবে এর পর মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও এই রবিবার আচমকাই অবস্থার অবনতি হয় তার। হাসপাতাল সূত্রে খবর, রাতে অক্সিজেনের স্তর অনেকটাই নেমে গিয়েছিল সমাজবাদী তার।

অক্সিজেনের স্তর বাড়িয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় মুলায়মের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা গেলেও শেষরক্ষা হয়নি। আজ সোমবার সকালে মুলায়মের ছেলে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তার বাবার মৃত্যুর খবর জানান।

গত রবিবারও মুলায়মের শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। খবর পেয়ে স্ত্রী ডিম্পলকে নিয়ে হাসপাতালে চলে গিয়েছিলেন ছেলে অখিলেশ। মুলায়মের অন্যান্য কাছের লোকজনও হাসপাতালে পৌঁছান।  

সমাজবাদী পার্টির টুইটার হ্যান্ডলে জানানো হয়, ‘নেতাজি’র অবস্থা স্থিতিশীল। সোমবার থেকে আরো অবনতি হয় মুলায়মের শারীরিক অবস্থার। বৃহস্পতিবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তার অবস্থা সঙ্কটজনক। তার পর থেকে পরিস্থিতির আর উন্নতি হয়নি। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন মুলায়ম। ১৯৮৯ থেকে ১৯৯১, ১৯৯৩ থেকে ১৯৯৫ এবং ২০০৩ থেকে ২০০৭। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি ছিলেন কেন্দ্রের দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৬ সালে প্রথমবার সাংসদ হন। ২০০৪ সালে মুখ্যমন্ত্রিত্বের কারণে লোকসভা ভোটে দাঁড়াননি। ২০০৯ সাল থেকে আমৃত্যু সংসদের সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত এই নেতা।

সূত্র: বিবিসি।