NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে প্রায় ৬ লাখ চাকরি ঝুঁকিতে: বিশ্বব্যাংক আমাদের সামনে এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে : প্রধানমন্ত্রী মক্কা প্যাক্টে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি মানবে সরকার ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, পশ্চিম এশিয়ায় মার্কিনদের সতর্কবার্তা নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনায় নারী ব্যাংক কর্মকর্তা নিহত শাটডাউন ঠেকাতে বড় সিদ্ধান্ত, ৩৭০–৪৮ ভোটে বাজেট বিল পাস মার্কিন হাউসে ‘১৯৪৫-এর বিশ্বব্যবস্থা দিয়ে ২০২৬ চলবে না’: জাতিসংঘ সংস্কারের ডাক গুতেরেসের সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয়
Logo
logo

নিবন্ধন করেও যেতে পারেননি হজে, কাল থেকে ফেরত পাবেন অর্থ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৫ এএম

>
নিবন্ধন করেও যেতে পারেননি হজে, কাল থেকে ফেরত পাবেন অর্থ

সরকারি ব্যবস্থাপনায় যারা ২০২০ সালে নিবন্ধন করেও বিভিন্ন কারণে হজে যেতে পারেননি, তারা নিবন্ধন বাবদ জমা দেওয়া অর্থ ফেরত পাবেন। আগামী ১০ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত এ অর্থের চেক বিতরণ করা হবে। হজ অফিস থেকে সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় ২০২০ সালে পবিত্র হজ পালনের জন্য যেসব হজযাত্রীরা নিবন্ধন সম্পন্ন করেছিলেন কিন্তু বয়সজনিত কারণ বা অন্যকোন কারণে প্যাকেজ মাইগ্রেশন করে ২০২২ সালে হজে যেতে পারেননি তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিভিন্ন কেন্দ্রে হজ নিবন্ধন বাবদ জমা করা তাদের অর্থের চেক দেওয়া হবে। চেক গ্রহণের সময় নিবন্ধনের মূল সনদ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি সঙ্গে আনতে হবে। 

এতে আরও বলা হয়, বিশেষ কারণে নিবন্ধিত ব্যক্তি নিজে আসতে না পারলে কাগজসহ পাঠানো প্রতিনিধিকে ক্ষমতাপত্র প্রদান এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি সঙ্গে আনবেন। নিবন্ধিত ব্যক্তির মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে হজ নিবন্ধনের মূল সনদ, মৃত্যু সনদ, ওয়ারিশ সনদ, ওয়ারিশদের থেকে ক্ষমতাপত্র এবং ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।

চেক বিতরণের স্থান ও সময়
রাজধানীর আশকোনাস্থ হজ অফিসে (হজক্যাম্প) ১০ থেকে ১৩ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ে ১৫ থেকে ১৬ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ে ১৮ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়
২০ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চেক বিতরণ করা হবে। 

এছাড়া ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালযয়ে ২২ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে ২৪ অক্টোবর, ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে ২৬ অক্টোবর এবং ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চেক বিতরণ করা হবে।